ঈদের বিটিভিতে সামিনা-বিশ্বজিৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমার বিশ্বজিৎ ও সামিনা চৌধুরী
কুমার বিশ্বজিৎ ও সামিনা চৌধুরী

সামিনা চৌধুরী ও কুমার বিশ্বজিৎকে নিয়ে নির্মিত হয়েছে ঈদের বিশেষ সংগীতানুষ্ঠান ‘চিরসবুজ’।
অনুষ্ঠানটি নিয়ে কুমার বিশ্বজিৎ বলেন, ‘এক ঘণ্টার এ অনুষ্ঠানে আমি ও সামিনা আটটি গান গেয়েছি। গানের ফাঁকে ফাঁকে নানা ধরনের কথা হয়েছে আমাদের। আমাদের অনেক অজানা কথা জানতে পারবেন দর্শকেরা।’
এ নিয়ে আরও মজার তথ্য দিয়েছেন সামিনা চৌধুরী। একসঙ্গে নানা ধরনের কনসার্ট কিংবা টেলিভিশনের টক শোতে অংশ নিলেও গানের অনুষ্ঠানে এর আগে কখনো কুমার বিশ্বজিতের সঙ্গে গাননি তিনি।
বাংলাদেশ টেলিভিশনের জন্য নির্মিত এ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন গীতিকার কবির বকুল। অনুষ্ঠানটি প্রচারিত হবে আসছে ঈদুল ফিতরের অনুষ্ঠানমালায়।
এখন বেশ কয়েকটি মিশ্র অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত আছেন কুমার বিশ্বজিৎ। থেমে নেই সামিনাও। তিনিও চালিয়ে যাচ্ছেন একক অ্যালবাম একটা বন্ধু চাই-এর কাজ। এগুলো সবই ঈদের বাজারের জন্য।