ঈদের ষষ্ঠ দিন যা দেখবেন টিভিতে–১
সাত দিনব্যাপী ঈদ আয়োজনে ভরপুর দেশের টেলিভিশন চ্যানেলগুলো। নাটক, টেলিছবি, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। চাঁদরাত থেকেই ঈদ উদ্যাপন শুরু হয়ে যায় চ্যানেলগুলোতে। কী থাকছে ঈদের ষষ্ঠ দিনে, তা নিয়ে থাকল ছোট্ট আয়োজন।
এটিএন বাংলা
রাত ৮টা ২০ মিনিটে নাটক শেষ ভ্রমণ, অভিনয়ে সজল, মীম মানতাসা প্রমুখ। ৯টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক পিলিয়ার, অভিনয়ে চঞ্চল চৌধুরী, তানজিকা, শাহনাজ খুশি প্রমুখ। সাড়ে ১১টায় টেলিছবি প্রেম ও পলিটিক্স।
একুশে টিভি
সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক থ্রি ব্যাচেলর, অভিনয়ে মারজুক রাসেল, চাষী আলম, মনিরা মিঠু প্রমুখ। রাত ৮টায় নাটক বন্ধুত্বের চাপ, অভিনয়ে শামীম হাসান সরকার, তাসনুভা তিশা প্রমুখ। ৯টা ২০ মিনিটে টেলিছবি নোভা স্কশিয়া, অভিনয়ে শাহাদাত হোসেন, অর্শা, জেনি প্রমুখ। ১১টা ২০ মিনিটে নাটক ডেজার্ট, অভিনয়ে শাওন, সাফা কবির প্রমুখ।
চ্যানেল আই
বেলা ২টা ৩০ মিনিটে টেলিছবি কঙ্কাল চোর, অভিনয়ে মোশারফ করিম, মিলি, কচি খন্দকার প্রমুখ। বিকেল সাড়ে ৪টায় চিরকাল, অভিনয়ে তওসিফ মাহবুব, সাফা কবির প্রমুখ। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নাটক চুম্বক, অভিনয়ে কেয়া পায়েল, মুশফিক ফারহান প্রমুখ। রাত ৯টা ৩৫ মিনিটে নাটক মিচকা শয়তান, অভিনয়ে তওসিফ মাহবুব, সাফা কবির প্রমুখ।
এনটিভি
সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে গেম শো ‘দ্য বক্স’। ৬টা ৪৫ মিনিটে নাটক শেফালির প্রেমিকেরা, অভিনয়ে তানজিন তিশা, মুকিত জাকারিয়া, মারজুক রাসেল প্রমুখ। রাত ৮টায় নাটক আবার ভালোবাসার সাধ জাগে, ৯টায় ধারাবাহিক কাঁটা হেরি ক্ষান্ত কেন, অভিনয়ে চঞ্চল চৌধুরী, নাদিয়া আহমেদ, আ খ ম হাসান প্রমুখ। সাড়ে ৯টায় নাটক পিলো প্রবলেম, অভিনয়ে জোভান, তানজিন তিশা প্রমুখ। ১১টা ৫ মিনিটে নাটক ডার্ক রুম, অভিনয়ে ইরেশ যাকের, অর্ষা, মৌসুমী মৌ, সামিয়া অথৈ প্রমুখ।
আরটিভি
বিকেল ৫টা ১৫ মিনিটে কমেডি শো ‘ফান ডট কম’। ৫টা ৪৫ মিনিটে নাটক সীমিত পরিসরে বিয়ে, অভিনয়ে শামীম হাসান সরকার, সারিকা সাবাহ প্রমুখ। সন্ধ্যা ৭টা ৫ মিনিটে গেম শো ‘দ্য বক্স’। সাড়ে ৭টায় রক্ত কমল, অভিনয়ে সিয়াম আহমেদ, শেহতাজ, সায়লা সাবি প্রমুখ। রাত সাড়ে ৮টা গফুর কাকার তরমুজ, অভিনয়ে জাহিদ হাসান, সানজিদা প্রীতি, ডা. এজাজ, প্রমুখ। সাড়ে ৯টায় তালমিছরি না হাওয়াই মিঠাই পর্ব–২, অভিনয়ে মোশাররফ করিম, সারিকা সাবরিন, আরফান আহমেদ প্রমুখ। ১০টায় সাদা মানুষ, অভিনয়ে মোশাররফ করিম, ফারিয়া শাহরিন, শাহেদ আলী প্রমুখ। ১১টা ৫ মিনিটে বেবিগার্ল, অভিনয়ে তৌসিফ মাহবুব, সাফা কবির প্রমুখ। ১১টা ৫৫ মিনিটে ষোলোকলা, অভিনয়ে এফ এস শাওন, তাসনুভা তিশা প্রমুখ।