ঈদের ষষ্ঠ দিন যা দেখবেন টিভিতে–২
সাত দিনব্যাপী ঈদ আয়োজনে ভরপুর দেশের টেলিভিশন চ্যানেলগুলো। নাটক, টেলিছবি, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। চাঁদরাত থেকেই ঈদ উদ্যাপন শুরু হয়ে যায় চ্যানেলগুলোতে। কী থাকছে ঈদের ষষ্ঠ দিনে, তা নিয়ে থাকল ছোট্ট আয়োজন।
বাংলাভিশন
বিকেল ৫টা ৫ মিনিটে নাটক পরিণামে তুমি, অভিনয়ে ইরফান সাজ্জাদ, তানহা তানিয়া প্রমুখ। সন্ধ্যা ৭টা ৫ মিনিটে লাইফ গেম, অভিনয়ে তৌসিফ, সাফা কবির প্রমুখ। রাত ৯টা ৫ মিনিটে নতুন গল্পের প্লট, অভিনয়ে জোভান, তানজিন তিশা প্রমুখ। ১১টা ৩৫ মিনিটে প্রেসার কিকার।
মাছরাঙা
সন্ধ্যা ৬টায় নাটক এক টিকিটে দুই ছবি, সাড়ে ৭টায় টেলিছবি মনের ভেতর মন। রাত ৯টায় হানিমুন ইন লকডাউন, ১০টায় ফ্ল্যাটমেট টু।
বৈশাখী টেলিভিশন
সন্ধ্যা সাড়ে ৭টায় নাটক আমার বউ সেলিব্রিটি, অভিনয়ে সিমলা, হাসান জাহাঙ্গীর, নিথর মাহবুব, ড্যানিরাজ প্রমুখ। রাত ৯টা ২০ নাটক বুড়া জামাই-২, অভিনয়ে জাহিদ হাসান, মীম মানতাশা, আরফান, সাজু খাদেম প্রমুখ। সাড়ে ১০টা নাটক শিয়াল বাড়ি-২, অভিনয়ে মৌসুমী হামিদ, রাশেদ সীমান্ত, আমিরুল হক চৌধুরী প্রমুখ। ১১টা ৫ মিনিটে নাটক সুন্দরী বাঈদানী-২, অভিনয়ে ঊর্মিলা শ্রাবন্তী কর, রওনক হাসান, জামিল, রাশেদ মামুন অপু প্রমুখ।
নাগরিক
রাত ৯টায় নাটক দুষ্টু মিষ্টি প্রেম, অভিনয়ে বিদ্যা সিনহা মীম, নাইম। ১০টায় বস ইজ অলওয়েজ রাইট, সালাহউদ্দিন লাভলু, সারিকা, নিলয় প্রমুখ। ১০টা ৪৫ চোরের ওপর বাটপারি, হাসান মাসুদ, সাজু খাদেম, নাদিয়া প্রমুখ।
দীপ্ত টিভি
বিকেল সাড়ে ৪টায় টেলিছবি মি. কে, অভিনয়ে পার্থ বড়ুয়া, অর্শা, সুষমা, শাহেদ। সন্ধ্যা ৭টায় নাটক আকাশ ছোঁয়া স্বপ্ন, অভিনয়ে তানজিন তিশা, সজল প্রমুখ। রাত ৮টায় সম্পর্কের গল্প, নাঈম, নিশাত প্রিয়ম, শহিদুল আলম সাচ্চু প্রমুখ। ১০টা থেকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, ১০টা ৪০ সেলিব্রেটি গেম শো দ্য বক্স (সিজন-২), উপস্থাপনায় নুশরাত ইমরোজ তিশা, অতিথি তাসনিয়া ফারিন। ১১টা ১০ মিনিটে নাটক টোল, অভিনয়ে তৌসিফ, পায়েল। ১২টা ১০ মিনিটে নাটক প্রাণপ্রিয়, অপূর্ব, মেহ্জাবীন।