ঈদের ষষ্ঠ দিনের টিভিতে দেখতে পারেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জলবউ টেলিছবির একটি দৃশ্য
জলবউ টেলিছবির একটি দৃশ্য

চ্যানেল আই

মাহমুদ দিদারের রচনা ও পরিচালনায় আজ বেলা আড়াইটায় দেখানো হবে টেলিছবি জলবউ। অভিনয়ে আজাদ, নীলা, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।

সকাল ১০-০০টায় চলচ্চিত্র অন্তরে অন্তরে (সালমান শাহ, মৌসুমী প্রমুখ)। রাত ১০টা ২০ মিনিটে নাটক নাইয়র। শফিউল জনির পরিচালনায় এতে অভিনয় করেছেন বীথি রানী সরকার, এ কে আজাদ, রহমত আলী, কাজী উজ্জ্বল, দীপংকর দে প্রমুখ।

এটিএন বাংলা

বেলা ৩টা ১০ মিনিটে চলচ্চিত্র আজব প্রেম (বাপ্পি, আঁচল, জয়, জেবিন, মিশা সওদাগর, ওমর সানী প্রমুখ)। রাত ১১টা ৫০ মিনিটে শফিকুর রহমানের রচনা ও বি ইউ শুভর পরিচালনায় টেলিছবি শুভ্রার ওয়ারড্রোব। অভিনয়ে ইমন, নেহা প্রমুখ।  

বাংলাভিশন

সকাল ১০টা ১০ মিনিটে চলচ্চিত্র বিয়ে বাড়ী (শাকিব খান, অমিত হাসান, রোমানা, রাজ্জাক, ববিতা)। রাত ১১টা ৫৫ মিনিটে কামাল হোসেনের রচনা ও এম আর মিজানের পরিচালনায় নাটক বাবর আলীর হেলিকপ্টার। অভিনয়ে শামীমা নাজনীন, নোভা, কামাল হোসেন বাবর, শামীমা তুষ্টি, ফারুক আহমেদ, সোহান খান, বোদ্ধনাথ প্রমুখ।

গানের দল শূন্য
গানের দল শূন্য

দেশ টিভি

সকাল ১০টায় চলচ্চিত্র কপাল (শাকিব খান, শাবনূর প্রমুখ)। দর্শকদের অনুরোধে রাত ১০টায় সরাসরি অনুষ্ঠানে গাইবে গানের দল শূন্য।

বৈশাখী টিভি

সকাল ১০টা ২০ মিনিটে চলচ্চিত্র বাজারের কুলি (ডিপজল, রেসি, মিশা সওদাগর)। অঞ্জন আইচের রচনা ও পরিচালনায় রাত ৮টা ৪০ মিনিটে নাটক রাশেদ সাহেব ও একটি কালো বাক্স। অভিনয়ে দিনার, রিচি সোলায়মান প্রমুখ।

বাংলাদেশ টেলিভিশন

বেলা ৩টায় চলচ্চিত্র কাছের শক্র (আমিন খান, নিপুন, সম্রাট, রোমানা, আহমেদ শরীফ)। রাত সাড়ে ১০টায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’ (পুনঃপ্রচার)। উপস্থাপনা করবেন আল মনসুর ও পড়শী।

চ্যানেল নাইন

সকাল ৯টায় চলচ্চিত্র খেয়া ঘাটের মাঝি (ফেরদৌস, মৌসুমী প্রমুখ)। মাহমুদুর রহমানের পরিচালনায় বেলা আড়াইটায় টেলিছবি ফিলিংস। অভিনয়ে অপূর্ব, মম প্রমুখ।

একুশে টেলিভিশন

সকাল সাড়ে ৯টায় চলচ্চিত্র মনের ঘরে বসত করে (শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর)। শফিকুর রহমানের রচনা ও শাখাওয়াত মানিকের পরিচালনায় রাত ৮টায় নাটক তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে। অভিনয়ে আনিসুর রহমান মিলন, অর্পনা, সাজ্জাদ রেজা প্রমুখ।

চোরাবালি ছবিতে জয়া আহসান
চোরাবালি ছবিতে জয়া আহসান

মাছরাঙা টেলিভিশন

বেলা আড়াইটায় চলচ্চিত্র চোরাবালি (ইন্দ্রণীল, জয়া আহসান)। মেহেদি হাসানের রচনা ও পরিচালনায় রাত সাড়ে ১১টায় টেলিছবি ব্রেকআপ রিটার্নস। অভিনয়ে অপূর্ব, মৌসুমী হামিদ প্রমুখ।

গাজী টিভি

বেলা ৩টায় চলচ্চিত্র বন্ধু যখন শত্রু (শাকিব খান, পূর্ণিমা)। বদরুল আনাম সৌদের রচনা ও পরিচালনায় রাত সাড়ে ১০টায় কমেডি নাটক লুকোচুরি গল্প। অভিনয়ে সুবর্ণা মুস্তাফা, সাজু খাদেম প্রমুখ।

এনটিভি

সকাল ১০টা ৫ মিনিটে চলচ্চিত্র ভালোবাসা সীমাহীন (পরীমনি, মিলন, জায়েদ খান, শহীদুল আলম সাচ্চু প্রমুখ)। বেলা ২টা ৩৫ মিনিটে ফারিয়া হোসেনের রচনা ও আরিফ খানের পরিচালনায় টেলিছবি শ্রাবণ এসেছিল গান হয়ে। অভিনয়ে শুভ্রদেব, ডলি সায়ন্তনী, পড়শী, মেহরাব, সিঁথি সাহা প্রমুখ।

আরটিভি

আজ রাত ১১টায় দেখানো হবে বিরতিহীন নাটক সমীকরণ। আলী আশরাফ আকঞ্জীর গল্পে নাট্যরূপ দিয়েছেন আফরিন জেসিকা, পরিচালনা করেছেন নাজমুল হুদা। অভিনয়ে তারিক আনাম খান, শবনম ফারিয়া, হিল্লোল, সায়েম সামাদ, সাব্বির।

এসএটিভি

সকাল ১০টায় চলচ্চিত্র এ জীবন তোমার আমার (পূর্ণিমা, রিয়াজ, ফারুক, ববিতা প্রমুখ)। রহমত উল্লাহর পরিচালনায় রাত ৮টা ৫০ মিনিটে নাটক শেষ বিকেলের আলো। অভিনয়ে রাইসুল ইসলাম আসাদ, ফেরদৌসী মজুমদার, নাবিলা প্রমুখ।