ঈদের সপ্তম দিনের টিভি অনুষ্ঠান
চ্যানেল আই

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার সংগীতজীবনের ৫০ বছর পূর্তিতে নির্মাণ করা হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘চিরদিনের রুনা’। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে এটি। অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেছেন কণ্ঠশিল্পী কোনাল
একুশে টেলিভিশন

ধারাবাহিক নাটক নুরুল হকের ভাষা চর্চায় অভিনয় করেছেন সাজু খাদেম। এই নাটকের শেষ পর্ব প্রচারিত হবে আজ একুশে টেলিভিশনে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। ইমরাউল রাফাতের মূল ভাবনা ও ইমেল হকের পরিচালনায় নাটকে আরও অভিনয় করেছেন মারজুক, রাইসুল ইসলাম আসাদ প্রমুখ
দেশ টিভি

এক বিন্দু সুখ নাটকের দৃশ্যে প্রাণ রায় ও নাদিয়া। দেশ টিভিতে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে দেখানো হবে নাটকটি। মান্নান শফিকের রচনা ও পরিচালনায় এই নাটকে আরও অভিনয় করেছেন মাজনুন মিজান ও কাজী উজ্জ্বল
আরটিভি

ডাকবাক্স নাটকের দৃশ্যে সজল ও মম। আরটিভিতে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে মজুমদার বিপ্লবের রচনা ও রাকেশ বসুর পরিচালনায় নাটকটি দেখানো হবে
এনটিভি

মোনালিসা অভিনয় করেছেন ফিনিক্স ফ্লাই নাটকে। হাবিব জাকারিয়ার লেখা ও অনন্য ইমনের পরিচালনায় নাটকটি এনটিভিতে রাত ১১টা ৩০ মিনিটে প্রচারিত হবে। এতে আরও অভিনয় করেছেন সজল, হিল্লোল, তাসনুভা তিশা ও রবিন
এশিয়ান টিভি

মরীচিকা নাটকের দৃশ্যে তিশা। এশিয়ান টিভিতে রাত ৯টা ৪০ মিনিটে এটি দেখানো হবে। পান্থ শাহরিয়ারের রচনা ও নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় এই নাটকে আরও অভিনয় করেছেন আফরান নিশো
গাজী টিভি

দ্য জার্নি টেলিছবির দৃশ্যে নাদিয়া মিম। গাজী টিভিতে রাত ১১টা ৩০ মিনিটে দেখানো হবে রুবাইয়াত মাহমুদ রচিত ও পরিচালিত এই টেলিছবিটি। এতে আরও অভিনয় করেছেন টয়া, সাফা কবির, কেয়া, অন্বেষা প্রমুখ
বৈশাখী টিভি

ধারাবাহিক নাটক কুফা রাশির দৃশ্যে জাহিদ হাসান ও তাহসিন। জাকারিয়া সৌখিনের রচনা ও সাজ্জাদ সুমনের পরিচালনায় এই নাটকে আরও অভিনয় করেছেন ফারুক আহমেদ, মৌসুমী, তৌসিফ, আরফান, সাবিলা। বৈশাখী টিভিতে আজ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে এই নাটকের শেষ পর্ব প্রচারিত হবে