ঈদের সপ্তম দিনের টিভিতে দেখতে পারেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলা

সকাল ১০টা ৩০ মিনিটে এটিএন বাংলায় দেখানো হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ভালোবাসা এক্সপ্রেস (শাকিব খান, অপু বিশ্বাস)। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে দেখানো হবে নাটক মজনু জুলিয়েট। ফেরদৌস হাসানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন শখ, নিলয় প্রমুখ। রাত ১০টা ৪৫ মিনিটে এই চ্যানেলেই থাকছে নাটক জলছবি। অঞ্জন আইচের রচনা ও পরিচালনায় এ নাটকে দেখা যাবে রুনা খান, আবুল হায়াতকে।

‘তুমি আর তোমার ছায়া’ অনুষ্ঠানে সুবর্ণা ও আফজাল
‘তুমি আর তোমার ছায়া’ অনুষ্ঠানে সুবর্ণা ও আফজাল

গাজী টিভি

বেলা ১১টা ৩০ মিনিটে চলচ্চিত্র মায়ামৃগ দেখানো হবে গাজী টিভিতে। বেলা ৩টায় দেখানো হবে শাকিব খান, শাবনূর, নিপুন অভিনীত চলচ্চিত্র আমার প্রাণের স্বামী। সন্ধ্যা ৬টায় প্রচারিত হবে নাটক দেয়াল। আনিসুল হকের রচনা ও মুসাফির সৈয়দের পরিচালনায় এতে অভিনয় করেছেন তিশা, তৌকীর আহমেদ প্রমুখ। রাত ১০টা ৩০ মিনিটে একটি সিনেমার গল্প নাটকে অভিনয় করেছেন আরফান, নাদিয়া, হিমি প্রমুখ। এটি রচনা ও পরিচালনা করেছেন মিলন ভট্টাচার্য। একটি অন্য রকম গল্প নামের টেলিছবিটি দেখানো হবে রাত ১১টা ৩০ মিনিটে। মাহমুদুর রহমানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন অপূর্ব, স্বর্ণা, মম, মিলন প্রমুখ।

আরটিভি

আরটিভিতে সকাল ১০টা ৪০ মিনিটে চলচ্চিত্র বস্তির ছেলে কোটিপতি দেখানো হবে। বেলা ২টা ১৫ মিনিটে দেখানো হবে বাংলা চলচ্চিত্র লাভার নাম্বার ওয়ান। এতে অভিনয় করেছেন বাপ্পী, পরীমনি প্রমুখ। রাত ১০টায় প্রচারিত হবে একক নাটক ভালোবাসা কারে কয়। রাত ১১টা ৪৫ মিনিটে থাকছে টেলিছবি আনপ্রেডিকটেবল। মেহেদী হাসানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন নোবেল ও তিশা।

এনটিভি

এনটিভিতে সকাল ১০টা ৫ মিনিটে শাকিব ও অপু অভিনীত চলচ্চিত্র জান আমার জান প্রচারিত হবে। রাত ৮টা ৫ মিনিটে প্রচারিত হবে নাটক লাল রঙা স্বপ্ন। তানিন রহমানের রচনা ও মাবরুর রশীদের পরিচালনায় এতে দেখা যাবে মেহ্জাবীন ও জোভানকে। ধারাবাহিক নাটক সাবলেট গুবলেট-এর শেষ পর্ব প্রচারিত হবে আজ রাত ৯টা ৫০ মিনিটে। সারওয়ার রেজার রচনা ও তুহিন হোসেনের পরিচালনায় এতে অভিনয় করেছেন আফরান নিশো, ঊর্মিলা, বিজরী, সাজু খাদেম প্রমুখ। রাত ১০টা ৫৫ মিনিটে ধারাবাহিক নাটক বিউটি বোট। এটি রচনা করেছেন আজাদ আবুল কালাম ও পরিচালনা করেছেন আবু রায়হান জুয়েল। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, তিশা প্রমুখ। রাত ১১টা ৩০ মিনিটে নাটক বোকারাই প্রেমে পড়ে প্রচারিত হবে। রিয়াজুল আলমের রচনায় এবং নাজমুল হকের চিত্রনাট্য ও পরিচালনায় এতে অভিনয় করেছেন ইমন, মম প্রমুখ।

চ্যানেল আই

‘ছোটকাকু’ সিরিজের নাটক বকা খেয়ে বগুড়ায়-এর শেষ পর্ব প্রচারিত হবে আজ সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নাটক জব্বর আলী দেখানো হবে। রাত ৯টা ৩৫ মিনিটে দেখানো হবে ‘তুমি আর তোমার ছায়া’ নামের একটি আড্ডার অনুষ্ঠান। এতে অতিথি হয়ে এসেছেন আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফা।

দেশ টিভি

সকাল ১০টায় চলচ্চিত্র কেন ভালোবাসলাম দেখানো হবে। এতে অভিনয় করেছেন ফেরদৌস, রত্না, হুমায়ুন ফরীদি প্রমুখ। সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে নাটক হারুন মিয়ার খোয়াব প্রচারিত হবে। শিব্বির আহমেদের চিত্রনাট্য ও পরিচালনায় এতে অভিনয় করেছেন আবুল হায়াত, অ্যালেন শুভ্র, ঊর্মিলা, হারুন আর রশিদ প্রমুখ।

এশিয়ান টিভি

সকাল ১০টায় এশিয়ান টিভিতে দেখানো হবে চলচ্চিত্র গরীবের রানী। এতে অভিনয় করেছেন মৌসুমী, ওমর সানীসহ অনেকে। বেলা ২টা ১০ মিনিটে প্রচারিত হবে বাংলা সিনেমা দুই নয়নের আলো। এতে অভিনয় করেছেন ফেরদৌস, শাবনূর, রিয়াজ প্রমুখ।

একুশে টেলিভিশন

সকাল ৯টা ৩০ মিনিটে শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর অভিনীত চলচ্চিত্র ফুল অ্যান্ড ফাইনাল প্রচারিত হবে। বেলা ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে শাকিব, অপু ও ববি অভিনীত চলচ্চিত্র রাজা বাবু। সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে দেখানো হবে ধারাবাহিক নাটক এভারগ্রিন এইটিন-এর শেষ পর্ব।