ঈশানার বৈশাখি রান্নাবান্না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈশাখী রান্না অনুষ্ঠানে ঈশানা ও হুমায়রা নীলা
বৈশাখী রান্না অনুষ্ঠানে ঈশানা ও হুমায়রা নীলা

সচরাচর রান্না ঘরে ঢোকেন না অভিনয়শিল্পী ঈশানা। কিন্তু পয়লা বৈশাখ উপলক্ষে রান্না ঘরে ঢুকতে হলো। রীতিমতো রান্না করতে হলো, আমের টক দিয়ে ইলিশ, চিড়ার পায়েস, চিংড়ি পাতুরী, চার পদের ভর্তা। তবে এসবই করলেন ‘বৈশাখী রান্না’ নামের একটি অনুষ্ঠানে। দর্শকেরা ঈশানার রান্না দেখতে পাবেন ১ লা বৈশাখে জিটিভিতে।

বৈশাখী রান্না অনুষ্ঠানে ঈশানা ও হুমায়রা নীলা
বৈশাখী রান্না অনুষ্ঠানে ঈশানা ও হুমায়রা নীলা

রান্নার অনুষ্ঠানে অতিথি হয়ে ঈশানা বললেন, ‘অনুষ্ঠানটি করতে গিয়ে অনেকগুলি রান্না শিখেছি এবং করেছি। আমার জন্য নতুন অভিজ্ঞতা। খুবই ভালো লেগেছে।’
তবে এত রান্না করার পেছনে তাঁকে সহযোগিতা করেছে রন্ধনশিল্পী হুমায়রা নীলা। রান্নার ফাঁকে ফাঁকে ঈশানা বলেছেন তাঁর ছোট বেলার গল্প। বৈশাখ পালনের ঘটনা।
অনুষ্ঠানটি প্রচারিত হবে ১লা বৈশাখের দিন বিকেল সাড়ে চারটায় জিটিভিতে।