উত্তম গান ও কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তমকুমার ও সুপ্রিয়া দেবী
উত্তমকুমার ও সুপ্রিয়া দেবী

মহানায়ক উত্তমকুমারের প্রয়াণ দিবস আজ ২৪ জুলাই। তাঁকে স্মরণ করেই আজ চ্যানেল আইয়ে একটি বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে। ‘উত্তম গান’ নামের এই আয়োজনে থাকবে উত্তমকুমারের চলচ্চিত্রে ব্যবহৃত কিছু জনপ্রিয় গান। বেলা তিনটায় চ্যানেল আইয়ের ঈদ অনুষ্ঠানমালার অংশ হিসেবে প্রচারিত হবে এটি। এই অনুষ্ঠানে অংশ নিতে মাস খানেক আগে কলকাতা থেকে ঢাকায় এসেছিলেন উত্তমকুমারের নায়িকা সুপ্রিয়া দেবী।
অনুষ্ঠানের মূল পরিকল্পনা করেছেন ফরিদুর রেজা সাগর। পরিচালনা করেছেন শাইখ সিরাজ। উপস্থাপনা করেছেন কথাসাহিত্যিক সৈয়দ শামসুল হক।
সুপ্রিয়া দেবীর সঙ্গে নানা বিষয়ে বৈঠকি আড্ডার ফাঁকে ফাঁকে উত্তমকুমারের সিনেমার গানগুলো পরিবেশন করেছেন শিল্পী সৈয়দ আব্দুল হাদী, সুবীর নন্দী, রফিকুল আলম, ফেরদৌস আরা, কনকচাঁপা, রিজিয়া পারভীন, মনির খান, কোনাল, ইমরান ও ঝিলিক।
এ অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত থাকছেন প্রবীণ আইনজীবী রফিক-উল হক, অর্থনীতিবিদ রেহমান সোবহান, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম, অভিনেতা আবুল হায়াত, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী নাজমুল হুদা ও বিবিসি বাংলার প্রধান সাবির মোস্তফা। তাঁরা একে একে মঞ্চে এসে উত্তমকুমার ও তাঁর সিনেমা নিয়ে অনেক গল্প করেছেন।