প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়ান টিভিতে ঈদের প্রথম দিন থেকে শুরু হবে সাত পর্বের ধারাবাহিক নাটক এ জার্নি টু চিটাগাং-এর প্রচার। প্রতি রাত ৮টা ৫৫ মিনিটে দেখানো হবে মাবরুর রশিদ রচিত ও পরিচালিত এ নাটকটি। এতে অভিনয় করেছেন জন কবির, মিথিলাসহ অনেকে।
বিয়ের জন্য কনে দেখতে চট্টগ্রাম যাচ্ছেন জন। বিয়ে তিনি করতে চাননি। কারণ জীবনে অনেক ছ্যাঁকা খাওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। কিন্তু বোনের যন্ত্রণা সহ্য না করতে পেরে চট্টগ্রাম যাচ্ছেন তিনি। এর পরের ঘটনাগুলো দেখা যাবে জনের এই চট্টগ্রাম যাত্রায়।