এক নিঃশ্বাসে অনেক কথা বলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারিকা। ছবি: আনন্দ
সারিকা। ছবি: আনন্দ

সারিকা । মাত্র কিছুদিন আগেও ছিলেন ছোটপর্দার নিয়মিত মুখ। হঠাৎ হারিয়ে গেলেন। যখন তাঁকে পাওয়া গেল, জানালেন তিনি বিয়ে করেছেন। আর শিগগিরই ছোটপর্দায় ফেরার ইচ্ছা তঁার।

স্ট্রেট বল
কোথায় আছি, কী করছি?
বাসায়। খাচ্ছি (যে কাজটা বেশির ভাগ সময় করি)
ছোটবেলায় যার মতো হতে চেয়েছি
অনেকের মতো হতে চেয়েছি। শেষ পর্যন্ত কারও মতোই হইনি, আমি হয়েছি আমার মতো। এ নিয়ে অবশ্য আফসোস নেই।
যে পোশাকে আমাকে সবচেয়ে মানায়
শাড়ি। নামের সঙ্গে মিল আছে তো, তাই!

যে খাবার ভালো রান্না করতে পারি
গরুর মাংস।

গুগলি
যাকে দেখলে মনে হয়, ‘ইশ! এত সুন্দর কেন!’
ঐশ্বরিয়া রাই বচ্চন।
এই মুহূর্তে এক কোটি টাকা পেলে
নাচতাম!
যদি অদৃশ্য হতে পারতাম
খুব খুশি হতাম। আর ঘুরে ঘুরে পরিচিত মানুষজনকে ভয় দেখাতাম!
একদিন ঘুম থেকে উঠে যদি দেখি
আমি ছোট্ট হয়ে গেছি, সেই স্কুলজীবনের মতো।

বাউন্সার
আমার একটা মুদ্রাদোষ
আমার কথার মাঝখানে কোনো দাড়ি, কমা নেই। এক নিঃশ্বাসে অনেক কথা বলি।
আবার ক্যামেরার সামনে দাঁড়াব, যদি...
আমার স্বামী খুব অনুরোধ করে (জানি, লোকটা জীবনেও এই কাজ করবে না)
নাটক আছে, বিজ্ঞাপন আছে, আমি নেই
আমার এ নিয়ে কোনো দুঃখ হয় না।
আমাকে নিয়ে ছড়ানো সবচেয়ে উদ্ভট গুজব
এমন গুজব এখনো শুনিনি। অপেক্ষায় আছি, কবে শুনব!

ফুল টস
স্বামীর সঙ্গে প্রথম দেখা
২০০৭ সালে, ঈদের দিন।
বিয়ের পর স্বামীর কাছ থেকে পাওয়া প্রথম উপহার
বলা যাবে না, গোপন!
এই মুহূর্তে ফেসবুক স্ট্যাটাস দিতে হলে যা লিখব
প্রথম আলোতে ইন্টারভিউ দিচ্ছি।
সবচেয়ে বেশি কেঁদেছিলাম যেদিন
সম্ভবত যেদিন জন্ম নিয়েছিলাম, সেদিন। এত কান্না তো আর কখনো করিনি।

পাওয়ার প্লে
অনেক বছর পর যখন নিজের ছবি দেখব
মনে হবে যদি এই সময়টায় ফিরে যেতে পারতাম।
আমার গুণ
অনেক কথা বলতে পারি।
নিজের যে দিকটা বদলাতে চাই
কোনো কিছুই না। যেমন আছি বেশ আছি।
জীবনের সবচেয়ে বড় পাওয়া
জীবনটা তো এখনো শেষ হয়ে যায়নি। এখনো অনেক দূর বাকি। সবচেয়ে বড় পাওয়া এখনই কীভাবে বলি?
মো. সাইফুল্লাহ