এক যে ছিল কৃপণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারুক আহমেদ
ফারুক আহমেদ

গল্পটা কৃপণের। যে ব্রাশে পেস্ট লাগায় মেপে মেপে। ক্যানসার আক্রান্ত সহকর্মীকে সহযোগিতা করতে হবে বলে অফিস কামাই করে। এমন বেশ কিছু ঘটনা— এক সঙ্গে সাজিয়ে নির্মাণ করা হয়েছে নাটক। নাম ‘কৃপণ কাহিনি’। অনিমেষ আইচের চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন আজাদ কালাম। আর এতে কৃপণের চরিত্রে অভিনয় করেছেন ফারুক আহমেদ। কৃপণের বউয়ের চরিত্রে আছেন ফারহানা মিঠু।

পরিচালক জানান, কৃপণ স্বামী আর স্ত্রীর চিরায়ত দ্বন্দ্ব এবং কৃপণের সর্বশেষ পরিণতি নিয়েই এগিয়েছে নাটকটির গল্প।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ফারুক আহমেদ বললেন, ‘যত দূর জানি অনিমেষ আমাকে ভেবেই নাটকটির গল্প লিখেছেন। আর এটাও ঠিক যে, একদম কেন্দ্রীয় চরিত্রে সচরাচর কাজ করা হয় না। তাই আগ্রহ নিয়ে কৃপণ কাহিনি নাটকের কাজটি করছি। গল্পটিও মজার।’

তবে কৃপণের শেষ পরিণতি কি হয় সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে নাটকটি প্রচারের দিন পর্যন্ত। তবে পরিণতির দিক নিয়ে ফারুক আহমেদ বললেন, ‘কৃপণের ধন যে পিঁপড়ায় খায়, সেটি আবারও প্রমাণ হবে।

ফারুক ও মিঠু ছাড়াও ‘কৃপণ কাহিনি’ নাটকে অভিনয় করেছেন বেশ কয়েকজন নতুন অভিনয়শিল্পী। খুব শিগগির​ই নাটকটি টেলিভিশনে প্রচার হবে বলে জানিয়েছেন পরিচালক।