এক সঙ্গে এক যুগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কয়েক মাস আগে প্রথম আলোর একটি ফটোশুটে অংশ নেন মোশাররফ-জুঁই দম্পতি
কয়েক মাস আগে প্রথম আলোর একটি ফটোশুটে অংশ নেন মোশাররফ-জুঁই দম্পতি

একসঙ্গে এক যুগ পার করলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই দম্পতি। আজ ৭ অক্টোবর তাঁদের বিয়ের ১২ বছর পূর্ণ হলো। সেই হিসেবে আজ তাঁদের জন্য বিশেষ দিন। কীভাবে কাটছে সেই দিন জানতে যোগাযোগ করা হয়েছিল মোশাররফ করিম ও জুঁই দম্পতির সঙ্গে। জুঁই বললেন, ‘মোশাররফ হালদা চলচ্চিত্রের শুটিংয়ের জন্য চট্টগ্রামে ছিল। সেখান থেকে আজ শুক্রবার সকালেই ঢাকায় ফিরেছে। শুভেচ্ছা জানিয়েছি। সে ও জানিয়েছে।’

দিনের পরিকল্পনা প্রসঙ্গে বললেন, ‘বিশেষ কোনো পরিকল্পনা নেই। একটা কেক এনে রেখেছি। কেকের ওপর লিখেছি, ‘‘১২ তম ভালোবাসা’’। তবে কেকটা ওকে এখনো দেখাইনি। একসঙ্গে কেক কাটব। রাতে সবাইকে নিয়ে বাইরে খেতে যেতে পারি। এই তো।’

১২ বছর আগে বিয়ের সময় তোলা ছবিতে দুজন
১২ বছর আগে বিয়ের সময় তোলা ছবিতে দুজন


১২ বছর আগে প্রেম করে বিয়ে করেন মোশাররফ ও রোবেনা রেজা জুঁই। তখনো মোশাররফ এতটা জনপ্রিয় নন। মঞ্চ নাটকে অভিনয় করার পাশাপাশি ঢাকার একটি কোচিং সেন্টারে শিক্ষকতা করেন। সেই কোচিং সেন্টারের শিক্ষার্থী ছিলেন রোবেনা। পরে অবশ্য শিক্ষক হিসেবে ওই কোচিং সেন্টারে যোগ দেন তিনি। প্রথম আলোর সঙ্গে এক সাক্ষাৎকারে মোশাররফ জানিয়েছিলেন, সহকর্মী হিসেবে জুঁই যোগ দেওয়ার পরই দুজন মধ্যে প্রেম হয়। তারপর বিয়ে।
এখন মোশাররফ করিম ও জুঁই দম্পতির  একটি ছেলে সন্তান রয়েছে।