একই বৃন্তে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে টেলিভিশনে ঈদের দিন রাত ১০টায় প্রচারিত হবে বিশেষ আড্ডা অনুষ্ঠান ‘একই বৃন্তে’। সংগীতশিল্পী এস আই টুটুলের উপস্থাপনায় এই অনুষ্ঠানে দেখা যাবে দুই বোন ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী এবং দুই ভাই শাফিন আহমেদ ও হামিন আহমেদকে। অনুষ্ঠানে তাঁরা নিজেদের ঈদ উদ্যাপনের স্মৃতিচারণা করবেন। সেই সঙ্গে নিজেদের সংগীত পরিবারে বেড়ে ওঠার গল্প, নিজেদের সংগীতজীবন, বর্তমান সময়ের সংগীতের অবস্থা নিয়ে কথা বলবেন। রিয়াজুম মনির এই অনুষ্ঠান প্রযোজনা করেছেন।