একজন চোর, আরেকজন ছিনতাইকারী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘জলকলঙ্ক’ টেলিছবি শুটিংয়ের ফাঁকে তৌসিফ ও সাবিলা
‘জলকলঙ্ক’ টেলিছবি শুটিংয়ের ফাঁকে তৌসিফ ও সাবিলা

দুজনই পড়েন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। কিন্তু দুজনই ভয়ংকর কাজে লিপ্ত। একজন সাবিলা নূর, চুরি বিদ্যায় সিদ্ধহস্ত। আরেকজন তৌসিফ, ছিনতাই করেন। বাস্তবে নয়, এটি একটি টেলিছবির গল্প।
দুজনের মধ্যে হয়ে গেল প্রেমের সম্পর্ক। তাঁদের মধ্যে দেখা হয়, কথা হয়। কিন্তু দুজনের কেউই জানে না অন্যের কুকর্মের কথা। ‘জলকলঙ্ক’ টেলিছবিটিতে অভিনয় করছেন এই দুই অভিনয়শিল্পী। ফিদিয়া কামালের চিত্রনাট্যে টেলিছবিটি পরিচালনা করছেন মাহফুজ আহমেদ।
চরিত্রটি করতে গিয়ে কষ্ট হয়েছে? সাবিলা বললেন, ‘বান্ধবী অসুস্থ—এমন মিথ্যা কথা বলে একদিন বনানীর রাস্তায় থালা হাতে টাকা তুলছি। লং শটে ক্যামেরা। দু-একজন তো সত্যি সত্যি টাকা দিচ্ছিলেন। একজন টাকা দেওয়ার পর হঠাৎ আমাকে চিনে ফেলেন। এরপর আমার সঙ্গে সেলফি তুললেন।’
টেলিছবিতে আরও অভিনয় করছেন রিচি সোলায়মান, নায়রা রাজী প্রমুখ।
পরিচালক জানান, ঢাকার পূর্বাচলের বিভিন্ন লোকেশনে শুটিং চলছে। চ্যানেল আইয়ের ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় ‘জলকলঙ্ক’ প্রচারিত হবে।