একসঙ্গে ইমন ও শুভশ্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অভিনেতা ইমন ও কলকাতার অভিনেত্রী শুভশ্রী একসঙ্গে কাজ করলেন। তবে কোনো ছবিতে নয়, একটি বিজ্ঞাপনচিত্রে একসঙ্গে দেখা যাবে তাঁদের। এটি নির্মাণ করেছেন সনোক মিত্র।
সম্প্রতি কলকাতায় বিজ্ঞাপনচিত্রটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়। এই বিজ্ঞাপনের মধ্য দিয়েই বাংলাদেশে মডেল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন শুভশ্রী।
ইমন বলেন, ‘শুভশ্রীর সঙ্গে এই প্রথম কাজ করেছি। সহশিল্পী হিসেবে এককথায় অসাধারণ! নজরকাড়া পারফরম্যান্স শুভশ্রীর।’
জানা গেছে, ১৫ মে থেকে দেশের সব কটি চ্যানেলে বিজ্ঞাপনটি প্রচার শুরু হবে।