একসঙ্গে চার বর্ষীয়ান অভিনেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল হায়াত 	মাসুদ আলী খান 	এটিএম শামসুজ্জামান 	ও আমিরুল হক চৌধুরী
আবুল হায়াত মাসুদ আলী খান এটিএম শামসুজ্জামান ও আমিরুল হক চৌধুরী

বড় পর্দা কি ছোট পর্দা, সবখানেই তাঁদের আলাদা সরব উপস্থিতি দেখেছেন দর্শক। এবার আর আলাদা নয়, একযোগে বড় পর্দায় হাজির হচ্ছেন চারজন। এটিএম শামসুজ্জামান, আবুল হায়াত, মাসুদ আলী খান ও আমিরুল হক চৌধুরী—এই চারজনকে দেখা যাবে এস এ হক অলিকের এক পৃথিবী প্রেম ছবিতে।
এ সম্পর্কে এস এ হক অলিক বলেন, ‘আমার জানামতে এই চারজন এর আগে একসঙ্গে অভিনয় করেননি। আমার গল্পের প্রয়োজনেই একসঙ্গে হলেন চার বর্ষীয়ান অভিনেতা।’ তবে গল্পটা এখনই বলতে চান না পরিচালক। অলিক বলছিলেন , ‘একটা চমক হিসেবে থাকুক তাঁদের পর্দা উপস্থিতি। এতটুকু বলতে পারি, দর্শকেরা নতুনভাবে এই চার অভিনেতাকে চিনবেন।’ পরিচালক জানান, অক্টোবরের শেষ দিকে ছবিটির শুটিং শুরু হবে। এস এ হক অলিক এর আগে হৃদয়ের কথা ও আকাশ ছোঁয়া ভালোবাসা নামে দুটি সিনেমা পরিচালনা করেন।