একুশে টিভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একুশে টিভিতে ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন রাত ১১টা ২০ মিনিটে প্রচারিত হবে অপূর্ব ও পপি অভিনীত ধারাবহিক নাটক নীল কষ্ট। পরিচালনা করেছেন বি ইউ শুভ।
একুশে টিভিতে ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন রাত ১১টা ২০ মিনিটে প্রচারিত হবে অপূর্ব ও পপি অভিনীত ধারাবহিক নাটক নীল কষ্ট। পরিচালনা করেছেন বি ইউ শুভ।

নীল পাহাড়ের গায়
একুশে টিভিতে ঈদের দিন থেকে বুধবার পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে নয়টায় প্রচারিত হবে আদিবাসীদের নিয়ে অনুষ্ঠান ‘নীল পাহাড়ের গায়’। আদিবাসী বিভিন্ন সম্প্রদায়ের শিল্পীদের নাচ আর গানের মধ্য দিয়ে তুলে ধরা হবে তাদের ঐতিহ্য, কৃষ্টি, শিল্প ও সংস্কৃতি।
সেয়ানা জামাই
একুশে টিভিতে ঈদের দিন বিকেল ৪টা ৫ মিনিটে প্রচারিত হবে টেলিছবি সেয়ানা জামাই। লিখেছেন আকাশ রঞ্জন, পরিচালনা করেছেন সেলিম রেজা। অভিনয় করেছেন মীর সাব্বির, নওশীনসহ আরও অনেকে।
দবির তরফদার গ্রামের ধনী মানুষ। তার দুই মেয়ে ঝুমা ও মুক্তা। কোনো পুত্রসন্তান না থাকায় দবির তরফদারের মনে শান্তি নেই। ছেলের মুখ থেকে তার আব্বা ডাক শোনার খুব শখ। স্বামীর মনের এই অবস্থা বুঝতে পেরে দবিরের স্ত্রী বড় মেয়ে ঝুমাকে বিয়ে দিয়ে জাফরকে ঘরজামাই করে রাখে। জামাইয়ের মুখ থেকে আব্বা ডাক শুনে দবির সাহেব সান্ত্বনা পায়। এদিকে ব্যাপারটা বুঝতে পারে জাফর। সে নিজের অবস্থান আরও মজবুত করার জন্য নানা ফন্দি করে।
পেরেশান অব লাভ
একুশে টিভিতে ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক পেরেশান অব লাভ। লিখেছেন মোশারফ হোসেন, পরিচালনা করেছেন রাকিব। অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ইশানা, মেহজাবিন সজলসহ আরও অনেকে।
দুই নাতি শাহেদ আর অনিককে নিয়ে নজিবুল্লাহ চৌধুরীর মহাদুশ্চিন্তা। বড়টার বয়স প্রায় ৩৩ আর ছোটটার ২৬। দুজনই দাদার ঘাড়ে চেপে বসে আছে। এদিকে দাদা টেনশনে অস্থির। ব্যাংকে জমানো টাকা শেষ। ওদিকে শাহেদ ও অমিতের কোনো ভাবনা নেই। এভাবেই সবকিছু চলছে। কিন্তু পরিস্থিতি তাদের সব সুখ কেড়ে নেয়।
লাভটনিক
একুশে টিভিতে বুধবার বিকেল ৪টা ৫ মিনিটে প্রচারিত হবে টেলিছবি লাভটনিক। লিখেছেন কামরুল হুদা, পরিচালনা করেছেন কাজী আমিরুল ইসলাম। অভিনয় করেছেন চম্পা, ডা. এজাজ, মৌরী সেলিম, কাজী বদরুল ইসলাম, গোলাম মাওলাসহ আরও অনেকে।
একজন অবিবাহিত যুবক তার নিজের বিয়ের কথা কাউকে বলতে পারে না। এরই মধ্যে তার বয়স ৪৫ হয়ে গেছে। একদিন রাস্তায় মাঝবয়সী একটি মেয়েকে দেখে তার পছন্দ হয়। সময় না নিয়ে দ্রুত মেয়েটির হাতে একটি কার্ড তুলে দেয়। মেয়েটি তো হতবাক। বাসায় এসে মেয়েটি কার্ডটি পড়ে। সে অবাক হয়। কার্ডে লেখা ‘আমি চল্লিশোর্ধ যুবক। অবিবাহিত। বিয়ে করার জন্য পাত্রী খুঁজছি। চাইলে যোগাযোগ করতে পারেন। আমার মোবাইল নাম্বার...।’ মেয়েটি এই লোককে ফোন দেয়। ধীরে ধীরে মেয়েটি এই পুরুষের প্রেমে পড়ে যায়। একদিন তারা বিয়ের জন্য সিদ্ধান্ত নেয়।
চায়নিজ ডিগ্রি
একুশে টিভিতে ঈদের দিন রাত নয়টা ২০ মিনিটে প্রচারিত হবে নাটক চায়নিজ ডিগ্রি। লিখেছেন ও পরিচালনা করেছেন জীবন শাহদাৎ। অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, মৌসুমী হামিদ, কচি খন্দকার, আরিফ মাহবুব, রাখী খন্দকারসহ আরও অনেকে। পুরান ঢাকার সেলিম ব্যাপারী সারা দিন বন্ধুদের সঙ্গে আড্ডা দেয় আর শাহরুখ খানকে অনুকরণ করা নিয়ে ব্যস্ত থাকে। সেলিম খানের সঙ্গে একই পাড়ার সদ্য এইচএসসি পাস করা মেয়ে রিনির প্রেম। সেলিম খানকে পড়াশোনার জন্য চাপ দেয় রিনি। এবার সেলিম খান বিচলিত হয়ে পড়ে। বন্ধুর পরামর্শে চীনে গিয়ে চায়নিজ ডিগ্রি আনার সিদ্ধান্ত নেয় সে।
অবাক জোসনা
একুশে টিভিতে মঙ্গলবার বিকেল ৪টা ৫ মিনিটে প্রচারিত হবে টেলিছবি অবাক জোসনা। লিখেছেন ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, আব্দুল্লাহ রানা, শাহেদ শরিফ খান, সামিহা খান, আহসান কবির, টুটুল চৌধুরী, মনিরাজসহ আরও অনেকে। স্বামী আর মেয়েকে নিয়ে রূপার সংসার। তিনি একটা লেখা লিখছেন। বিষয় ‘নারী পাচার ও যুদ্ধাপরাধ’। লেখাটা বন্ধ করার জন্য তাঁর ওপর বিভিন্ন প্রকার চাপ আসে। পাড়ার মাস্তানরা এসে হুমকি দিয়ে গেছে। কাছের লোকজন এমনকি তাঁর স্বামীও পরামর্শ দেন লেখাটা বন্ধ করার জন্য।
কাঠঠোকরা
একুশে টিভিতে মঙ্গলবার রাত নয়টা ২০ মিনিটে প্রচারিত হবে নাটক কাঠঠোকরা। লিখেছেন সেলিম হোসেন, পরিচালনা করেছেন ফয়সাল রাজীব। অভিনয় করেছেন তৌকীর আহমেদ, বিন্দু, রাজীব সালেহীনসহ আরও অনেকে। রানী অধ্যাপক নিয়াজের বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। এখন তারা স্বামী-স্ত্রী। তাদের মেয়ে নিকি। আচমকা কেমন বদলে যায় অধ্যাপক। অধ্যাপনা ছেড়ে নরওয়ে চলে যায়। এদিকে রানী মেয়েকে মানুষ করার পেছনে সময় দিচ্ছে। নতুনভাবে ভাবতে শুরু করে।
লাইট ক্যামেরা অ্যাকশন
একুশে টিভিতে বুধবার সন্ধ্যা সাতটা ২০ মিনিটে প্রচারিত হবে নাটক লাইট ক্যামেরা অ্যাকশন। লিখেছেন আরফান আহমেদ, পরিচালনা করেছেন আনোয়ার হোসেন। অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, রাইমা ইসলাম, আরফান আহমেদ, রাশেদ মামুন অপু, আশরাফী মিঠুসহ আরও অনেকে। একটি পূর্ণদৈর্ঘ্য ছায়াছবির শুটিংকে কেন্দ্র করে এই নাটক। ছবির শুটিং নিয়ে নানা জটিলতা আর বিপত্তি তুলে ধরা হয়েছে এখানে।

একুশে টিভিতে ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন রাত ১১টা ২০ মিনিটে প্রচারিত হবে অপূর্ব ও পপি অভিনীত ধারাবহিক নাটক নীল কষ্ট। পরিচালনা করেছেন বি ইউ শুভ।