একুশে টিভি অনুষ্ঠানসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাগনেস নাটকের দৃশ্যে সানজিদা প্রীতি ও ইন্তেখাব দিনার। একুশে টিভিতে ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটা ২০ মিনিটে প্রচারিত হবে নাটকটি। লিখেছেন বিপ্লব মজুমদার, পরিচালনা করেছেন রাকেশ বসু
অ্যাগনেস নাটকের দৃশ্যে সানজিদা প্রীতি ও ইন্তেখাব দিনার। একুশে টিভিতে ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটা ২০ মিনিটে প্রচারিত হবে নাটকটি। লিখেছেন বিপ্লব মজুমদার, পরিচালনা করেছেন রাকেশ বসু

ঈদের দিন
সকাল ৮-০৫ একুশের সকাল। ৯-৩০ ঈদ রিলিজেস। ১০-৩০ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি: মনের ঘরে বসত করে। ১২-০৫ একুশের দুপুর। ৩-৩০ শুভ্রা এবং আধুনিক রহস্য। ৫-৩০ ছিন্ন মুকুল। ৬-০৫ একুশের সন্ধ্যা। ৬-৩০ চেয়ারম্যানের তেলেছমাতি। ৭-২০ দুবাই বিশেষজ্ঞ। ৮-৩০ রিকলিংস টিউন (কানিজ সুবর্ণা, কনা, এলিটা)। ৯-২০ নায়করাজ ও মিষ্টি মেয়ে। ১০-১০ ব্রোকেন হার্ট। ১১-২০ সতর্ক শমসের। ১২-৩০ স্টুডিও কনসার্ট (মামুন জাহিদ, অনুপমা মুক্তি)।

২৬ সেপ্টেম্বর, শনিবার
সকাল ৮-০৫ একুশের সকাল। ১০-৩০ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি: আমার জান আমার প্রাণ। ১২-০৫ একুশের দুপুর। ৩-৩০ ভালোবাসার ফানুস। ৫-৩০ ছিন্ন মুকুল। ৬-০৫ একুশের সন্ধ্যা। ৬-৩০ চেয়ারম্যানের তেলেছমাতি। ৭-২০ দ্য প্রমিজ। ৮-৩০ রিকলিংস টিউন (মিজান, তুহিন, তপু)। ৯-২০ অমর জুটি উত্তম-সুচিত্রা। ১০-১০ মফিজ বিএসসি। ১১-২০ সতর্ক শমসের। ১২-৩০ স্টুডিও কনসার্ট (মিমি, সুজন আরিফ)।

২৭ সেপ্টেম্বর, রোববার
সকাল ৮-০৫ একুশের সকাল। ১০-৩০ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি: পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী। ১২-০৫ একুশের দুপুর। ৩-৩০ এক্সপ্রেশনস অব লাভ। ৫-৩০ ছিন্ন মুকুল। ৬-০৫ একুশের সন্ধ্যা। ৬-৩০ চেয়ারম্যানের তেলেছমাতি। ৭-২০ অ্যাগনেস। ৮-৩০ স্বপ্নদিনের গান (আঁখি আলমগীর)। ৯-২০ চিরচেনা আশা ভোঁসলে। ১০-১০ আইসক্রিম ও অনুভূতি। ১১-২০ সতর্ক শমসের। ১২-৩০ স্টুডিও কনসার্ট (সজীব, মিতু রানী)।

শুভ্রা এবং একটি আধুনিক রহস্য
একুশে টিভিতে ঈদের দিন বেলা সাড়ে ৩টায় প্রচারিত হবে টেলিছবি শুভ্রা এবং একটি আধুনিক রহস্য। লিখেছেন মাসুম শাহরিয়ার, পরিচালনা করেছেন ফয়সাল রাজিব। অভিনয় করেছেন আফরান নিশো, ভাবনা, শাহদাত হোসাইন, মার্শালসহ অনেকে। শুভ্রার সঙ্গে ফেসবুকে পরিচয় জোজোর। একদিন ঠিক করে দেখা করবে। শুভ্রা অভিমান করলে জোজোর ভালো লাগে, শুভ্রা রেগে গেলেও জোজোর ভালো লাগে। জোজোর কোনো কিছুতে মনোযোগ নেই। বন্ধু জুবায়ের তাকে বোঝাতে চেষ্টা করে। কোনো কাজ হয় না। জোজোর বন্ধুরা কেউই শুভ্রাকে পছন্দ করতে পারে না। তিন মাসের মাথায় হঠাৎ শুভ্রাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। ফোন বন্ধ। জোজো কেমন যেন এলোমেলো হয়ে যায়।

‘রিকলিংস টিউন’ অনুষ্ঠানে গান গেয়েছেন কানিজ সুবর্ণা, কনা ও এলিটা। একুশে টিভিতে ঈেদর দিন রাত সাড়ে আটটায় প্রচারিত হবে অনুষ্ঠানটি।
‘রিকলিংস টিউন’ অনুষ্ঠানে গান গেয়েছেন কানিজ সুবর্ণা, কনা ও এলিটা। একুশে টিভিতে ঈেদর দিন রাত সাড়ে আটটায় প্রচারিত হবে অনুষ্ঠানটি।

আইসক্রিম ও অনুভূতি
একুশে টিভিতে ২৭ সেপ্টেম্বর রাত ১০টা ১০মিনিটে প্রচারিত হবে নাটক আইসক্রিম ও অনুভূতি। লিখেছেন আসাদুজ্জামান, পরিচালনা করেছেন কায়সার আহমেদ। অভিনয় করেছেন রিয়াজ, বাঁধন, রহমত আলীসহ অনেকে। শুভ ও অবনির পাঁচ বছরের সংসার। এখন কেউ কাউকে কিছুতেই সহ্য করতে পারে না। প্রতিদিন তাদের মধ্যে ঝগড়া হয়। কথায় কথায় একজন আরেকজনকে ডিভোর্স দেওয়ার কথা বলে।

এক্সপ্রেশন অব লাভ
একুশে টিভিতে ২৭ সেপ্টেম্বর বেলা সাড়ে তিনটায় প্রচারিত হবে টেলিছবি এক্সপ্রেশন অব লাভ। লিখেছেন রুদ্র মাহফুজ, পরিচালনা করেছেন বি ইউ শুভ। অভিনয় করেছেন পপি, পরাগ নেহাসহ অনেকে। অভিনয়শিল্পী ফারিনের পাশের ফ্ল্যাটে থাকে রাহীদ। ঘটনার পরম্পরায় রাহীদের সঙ্গে পরিচয় ও একসময় ঘনিষ্ঠতা বাড়ে ফারিনের। সময়ের ব্যবধানে ফারিনের একা থাকার নেপথ্যের কারণ রাহীদ জেনে যায়। রাহীদের সঙ্গে ফারিনের ঘনিষ্ঠতার খবর জেনে যায় গাজী। একদিন ফারিনের বেডরুম ফুলে ফুলে ভরিয়ে তোলে গাজী। শুরু হয় ত্রিমুখী দ্বন্দ্ব।

মফিজ বিএসসি
একুশে টিভিতে ২৬ সেপ্টেম্বর রাত ১০টা ১০মিনিটে প্রচারিত হবে নাটক মফিজ বিএসসি। লিখেছেন বৃন্দাবন দাস, পরিচালনা করেছেন দীপু হাজরা। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, নিকিতা নন্দিনী, সুজাত শিমুলসহ অনেকে। মফিজ উদ্দিন বিএসসি পরীক্ষায় ১১ বার ফেল করেছে। আবারও পরীক্ষা দিতে যাচ্ছে সে। তাকে বিদায় জানাতে আসে শাহজাদী। শাহজাদী আর মফিজের প্রেমের সম্পর্ক এক যুগ হতে চলল। মফিজের প্রতিজ্ঞা, বিএসসি পাস করে তবেই সে বিয়ে করবে। শাহজাদীও মফিজের জন্য অপেক্ষা করে বসে আছে।