একের মধ্যে তিন নিশো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেট্রোপলিটন প্রেম টেলিছবির দৃশ্য
মেট্রোপলিটন প্রেম টেলিছবির দৃশ্য

কখনো স্টান্টম্যান, কখনো কবি আবার কখনো ভার্চুয়াল জগতের প্রেমিক—আলাদা তিন জগতের গল্প নিয়ে তৈরি হয়েছে টেলিছবি মেট্রোপলিটন প্রেম। তবে তিনটি গল্প আলাদা হলেও তিনটি চরিত্রেই অভিনয় করেছেন আফরান নিশো। তাঁর সঙ্গে নায়িকা হিসেবে দেখা যাবে অর্ষা, শবনম ফারিয়া ও প্রভাকে। শহরের এমন প্রেমগুলো এক টেলিছবিতে তুলে ধরেছেন নির্মাতা মাহমুদ দিদার। সম্প্রতি এফডিসিসহ ঢাকার বিভিন্ন জায়গায় শুটিং হলো মেট্রোপলিটন প্রেম-এর। এই টেলিছবির শুটিংয়ের অভিজ্ঞতার বিষয়ে নিশো বললেন, ‘প্রতিটি চরিত্রই আমার কাছে অন্য রকম মনে হয়েছে। ধরুন একজন স্টান্টম্যান নায়কের হয়ে সব ঝুঁকিপূর্ণ কাজ করে দেন। কিন্তু প্রশংসা সব পায় নায়ক। কিন্তু স্টান্টম্যানও তো নায়িকার প্রেমে পড়তে পারে। তখন আসলে কী হয়? ওই চরিত্র করতে গিয়ে আমাকে হাতে ও পায়ে আগুন লাগাতে হয়েছে। ঝুঁকিপূর্ণ সব দৃশ্যে অংশ নিতে হয়েছে। এটা আসলেই অন্য রকম অভিজ্ঞতা।’ পরিচালক দিদার জানালেন, ঈদুল ফিতরের অনুষ্ঠানমালায় টেলিছবিটি প্রচারিত হবে এনটিভিতে।