এখন 'তাঁরা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.
১৭ বছর পেরিয়ে ১৮ শুরু করল প্রথম আলো। গতকাল ৪ নভেম্বর ছিল দেশের সর্বাধিক প্রচারিত এই দৈনিকের প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৯৮ সালের ৫ নভেম্বর বেরিয়েছিল এই পত্রিকার দ্বিতীয় সংখ্যা। এর সঙ্গে ছিল চার পৃষ্ঠার ক্রোড়পত্র ‘আনন্দ’। ‘আনন্দ’র সেই প্রথম সংখ্যার প্রথম পাতার তারকাদের নিয়ে আজ বিনোদন পাতায় থাকছে বিশেষ আয়োজন।

সুবর্ণা মুস্তাফা

১৯৯৮ সালের ৫ নভেম্বর প্রকাশিত হয়েছিল প্রথম আলোর বিশেষ ক্রোড়পত্র ‘আনন্দ’-এর প্রথম সংখ্যা। সেখানে লেখা হয়েছিল ‘যে জীবন সুবর্ণার’ নামে একটি প্রতিবেদন। সেখানে সুবর্ণা মুস্তাফা কথা বলেছিলেন তাঁর ওই সময়ের ব্যক্তিজীবন আর কর্মজীবন নিয়ে। সুবর্ণা এখনো তাঁর কাজ নিয়ে তেমনই ব্যস্ত। ১৭ বছর পর আজ একই দিেন সেই সুবর্ণার এ সময়ের কথা জানতে চাওয়া হলো।

সুবর্ণা মুস্তাফা
সুবর্ণা মুস্তাফা

সুবর্ণা মুস্তাফাকে নিয়মিত দেখা যাচ্ছে এসএ টিভির ঘোড়ার চাল আড়াই ঘর নাটকে। বদরুল আনাম সৌদের লেখা ও পরিচালনায় মাছরাঙা প্রোডাকশনসের প্রযোজনায় নাটকটি প্রচারিত হচ্ছে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত আটটায়। এ নাটকের পাশাপাশি সুবর্ণাকে শোনা যায় রেডিও

সুবর্ণা মুস্তাফা
সুবর্ণা মুস্তাফা

ভূমিতেও, প্রতি শনিবার রাত ১০টায়। ‘সুবর্ণ সময়’ নামে একটি অনুষ্ঠান করছেন তিনি। এ ছাড়া সামনে বাংলাদেশ-জিম্বাবুয়ে ক্রিকেট সিরিজে রেডিও ভূমির হয়ে ধারাভাষ্য দেবেন তিনি। তাঁকে আরও শোনা যাবে বিপিএলের ম্যাচগুলোতেও। ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫’-এর জুরিবোর্ডের সদস্য তিনি। জানালেন, কিছুদিনের মধ্যেই ২০১৪ সালে মুক্তি পাওয়া ছবিগুলো দেখা শুরু করবেন।

জেমস
প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর কথা জানার পর জেমস বললেন, ‘আমি চাই প্রথম আলো দীর্ঘজীবী হোক। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অব্যাহত থাকুক। আর থাকতে হবে নির্ভীক। সব ঠিকঠাক।’জেমস তাঁর এ সময়ে ব্যস্ততা প্রসঙ্গে জানালেন, বেশির ভাগ সময় দেশ-বিদেশে কনসার্ট নিয়ে ব্যস্ত আছেন। সামনে নর্থ আমেরিকা, কানাডা আর অস্ট্রেলিয়ায় সংগীত সফর করবেন। এই সফর হবে আগামী বছর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত।

জেমস
জেমস

এ ছাড়া অবসর সময়ে গানের চর্চা করেন। এ সময় তাঁর সঙ্গে থাকেন নগরবাউল ব্যান্ডের সদস্যরা। ইদানীং আবার তিনি আলোকচিত্রী হয়েছেন। যেখানেই যান, সঙ্গে থাকে ক্যামেরা। খালি চোখে যা কিছু দেখেন, তা ক্যামেরাবন্দী করেন।জানালেন, নতুন ছবিতে গান গাওয়ার ব্যাপারে আলোচনা হচ্ছে। এসব কাজের বাইরে যে সময় পান, ওই সময়টাতে ব্যবসায়িক কাজ দেখাশোনা করেন।

জেমস
জেমস

রেড ডট ও দ্য পিট গ্রিন—এই দুটি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছেন তিনি। এসব নিয়ে জেমসের ব্যস্ততার শেষ নেই।

জাহিদ হাসান

জাহিদ হাসান
জাহিদ হাসান

‘আনন্দ’র প্রথম সংখ্যায় মৌ আর জাহিদ হাসানকে নিয়ে একটা ফিচার প্রকাশিত হয়েছিল। শিরোনাম ছিল ‘মৌ মৌ জাহিদ’। ১৭ বছর পর তা মনে করিয়ে দিতেই হাসলেন জাহিদ হাসান। হাসতে হাসতেই বললেন, ‘১৭ বছর ধরে আমরা মৌ মৌ জাহিদই আছি। তবে এখন আমাদের সঙ্গে দুটি সন্তান যোগ হয়েছে। কথা হলো, তখনো আমি পরিবারের সঙ্গে ছিলাম, এখনো আছি। প্রথম আলো আমার কাছে একটা পরিবার। বাংলাদেশও তাই। এই পরিবারগুলোর সঙ্গে সারা জীবন থাকতে চাই। কখনো যেন দলছুট হয়ে না যাই।’

জাহিদ হাসান
জাহিদ হাসান


জাহিদ হাসান এখন খুব বেছে বেছে কাজ করেন। বললেন, ‘আমার প্রতি দর্শকের একধরনের প্রত্যাশা তৈরি হয়েছে। তাই সব কাজ করতে পারি না। অভিনেতা হিসেবে একটা দায়িত্ববোধ তৈরি হয়েছে আমার। এখন এমন অনেক চিত্রনাট্য আমার কাছে আসে, যেগুলো পড়ে অভিনয়ের আগ্রহ পাই না।’
জাহিদ হাসানের পরিচালনায় এখন আরটিভিতে প্রচারিত হচ্ছে উড়ামন নামে একটি ধারাবাহিক নাটক। এটি শিগগিরই শেষ হয়ে যাবে।

মৌ
মৌ

প্রস্তুতি নিচ্ছেন নতুন আরেকটি ধারাবাহিকের। এ ছাড়া সম্প্রতি তিনি কয়েকটি একক নাটকেও অভিনয় করেছেন।
গ্রন্থনা: মনজুর কাদের, আদর রহমান ও হাবিবুল্লাহ সিদ্দিক