এখনো জানি না কী বলব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মডেলিং দিয়েই শুরু করেছিলেন শাহ্তাজ। অভিনয় করেছেন বেশ কয়েকটি নাটক ও মিউজিক ভিডিওতে। সেগুলি বেশ আলোচনায়ও এসেছে। এ কারণেই শাহ্তাজকে নিয়ে আগ্রহ বেশ। অনেকেরই আগ্রহ তাঁর স্টাইল ও ফ্যাশন নিয়ে। শাহ্তাজ ভক্তদের জন্য সুখবর হলো, আগামীকাল সরাসরি এসব নিয়ে বলবেন এ মডেল।
জিটিভির সৌন্দর্য ও রূপচর্চা বিষয়ক সরাসরি অনুষ্ঠান ‘বিউটি টক’-এ অতিথি হয়ে আসবেন তিনি। শাহ্তাজ এ অনুষ্ঠানে অংশ নিয়ে কী বলবেন, এ ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল তাঁর কাছে। বললেন, ‘কী বলব এখনো জানি না। অনুষ্ঠানটি যে বিষয় নিয়ে সেগুলো নিয়েই কথা বলব। আর ভক্ত ও উপস্থাপিকা যেসব বিষয়ে জানতে চাইবেন সেসব প্রশ্নেরও উত্তর দেব।’
বিউটি এক্সপার্ট ফারনাজ আলমের সঞ্চালনায় এবং আশিক ইব্রাহীম প্রযোজনায় ‘বিউটি টক’ অনুষ্ঠানটি প্রচার হবে আগামীকাল রাত ৯টা ১৫ মিনিটে।