এটিএন নিউজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের তিন দিন বেলা সাড়ে ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকার কারওয়ান বাজারের প্রজাপতি গুহা থেকে ‘প্রজাপতির ঈদ আনন্দ’ সরাসরি দেখানো হবে। মুন্নী সাহার সঞ্চালনায় ঈদের তিন দিন রাত সাড়ে ৯টায় দেখানো হবে বিশেষ অনুষ্ঠান ‘আনসাং স্টারস’। এতে গানের দল জলের গান, সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস ও শোয়েব গাইবেন ‘আনসাং স্টার’দের সঙ্গে। নিউজ+মিউজিক—এই দুই বিষয়কে এক করে ঈদের পাঁচ দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দেখানো হবে ‘নিউজিক’। এতে অতিথি হিসেবে থাকবেন আলাউদ্দিন আলী, সুবীর নন্দী, রথীন্দ্রনাথ রায়, কনকচাঁপা, সুমনা হক ও মুজিব পরদেশী। এটিএন নিউজের নিয়মিত আয়োজন ‘ইয়াং নাইট’–এর বিশেষ পাঁচটি পর্ব প্রচারিত হবে ঈদের পাঁচ রাতে। ‘ধুম লেগেছে হৃদকমলে’ শিরোনামের এই অনুষ্ঠানটি শুরু হবে রাত ১টা ১৫ মিনিটে।