এটিএন নিউজে অদম্য মেয়েদের গল্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের কলসিন্দুর গ্রাম। গ্রামটির ১০ জন মেয়ে নির্বাচিত হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ ফুটবল দলে খেলার জন্য। প্রথম আলোর ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অদম্য এই মেয়ে ফুটবলারদের বিশেষভাবে সম্মান জানানোর সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী তাদের কীর্তি তুলে ধরতে প্রথম আলোর পক্ষ থেকে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করা হয়েছে।
‘অদম্য মেয়েরা’ নামে ওই প্রামাণ্যচিত্রটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি। আজ রোববার বিকেল ৫টা ১৫ মিনিটে এটি প্রচার করবে এটিএন নিউজ। দেখতে ভুলবেন না যেন।