এটিএন বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কানকথার কানামাছি নাটকের দৃশ্য। অভিনয় করেছেন জাহিদ হাসান, আজিজুল হাকিম, মীর সাব্বির, তানিয়া আহমেদ, রুনা খান, শশী, আরফান প্রমুখ। এটিএন বাংলায় ঈদের দিন রাত আটটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটকটি। লিখেছেন ও পরিচালনা করেছেন হানিফ সংকেত
কানকথার কানামাছি নাটকের দৃশ্য। অভিনয় করেছেন জাহিদ হাসান, আজিজুল হাকিম, মীর সাব্বির, তানিয়া আহমেদ, রুনা খান, শশী, আরফান প্রমুখ। এটিএন বাংলায় ঈদের দিন রাত আটটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটকটি। লিখেছেন ও পরিচালনা করেছেন হানিফ সংকেত

অর্ণব। এটিএন বাংলায় ঈদের তৃতীয় দিন রাত ১১টা ৫০ মিনিটে প্রচারিত হবে গানের অনুষ্ঠান ‘মিউজিক উইথ অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস’। উপস্থাপনা করেছেন মারিয়া নূর

কী সুন্দর অন্ধকার
এটিএন বাংলায় ঈদের দিন বেলা তিনটা পাঁচ মিনিটে প্রচারিত হবে টেলিছবি কী সুন্দর অন্ধকার। লিখেছেন ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। অভিনয় করেছেন রিয়াজ, সুমাইয়া শিমু, সৈয়দ হাসান ইমাম, দিলারা জামান, সিরাজুল ইসলাম প্রমুখ।
স্বামীর অস্বাভাবিক আচরণে বিরক্ত এক স্ত্রী। স্বামীকে শাসানোর জন্য গুন্ডা নিয়োগ করে। অন্য কোনো মেয়ের সঙ্গে তার স্বামীর যোগাযোগ আছে কি না, তা জানার জন্য বাবাকে গোয়েন্দা হিসেবে নিয়োগ করে। কিন্তু স্বামীর কোনো দোষ খুঁজে পাওয়া যায় না। শেষ পর্যন্ত স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেয় এই স্ত্রী। তালাক চূড়ান্ত হওয়ার আগে জানা যায় অন্য ঘটনা।

বাগানে ফুল ছিল না
এটিএন বাংলায় ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন বিকেল পাঁচটা ৩৫ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক বাগানে ফুল ছিল না। মাহফুজুর রহমানের কাহিনি অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন ও পরিচালনা করেছেন মোহন খান। অভিনয় করেছেন তৌকীর আহমেদ, শাহেদ শরীফ খান, মৌসুমী হামিদ, তানিয়া, গোলাম ফরিদা ছন্দা, জর্জ প্রমুখ।
রঞ্জু ও রুমি তাদের প্রেমিকা নিম্মি ও লিজাকে নিয়ে ব্যাংকক যায়। ব্যাংককে আছে রঞ্জুর ঘনিষ্ঠ বন্ধু খসরু। পাতায়ায় সে একটি রিসোর্ট চালায়। সে বিয়ে করবে। লিজাকে তার খুব পছন্দ। আবার নিম্মির সঙ্গেও সে ঘনিষ্ঠভাবে মেশে। একপর্যায়ে রঞ্জু বুঝতে পারে, খসরু আর নিম্মির সঙ্গে সম্পর্ক জমে গেছে। রঞ্জু তাদের সম্পর্কে ফাটল ধরাতে ব্যর্থ হয়। এখন রঞ্জু আর খসরু মুখোমুখি। এ সময় তাদের সামনে এসে দাঁড়ায় আরেকটি মেয়ে, রাশা। কী চায় মেয়েটি?

অর্ণব। এটিএন বাংলায় ঈদের তৃতীয় দিন রাত ১১টা ৫০ মিনিটে প্রচারিত হবে গানের অনুষ্ঠান ‘মিউজিক উইথ অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস’। উপস্থাপনা করেছেন মারিয়া নূর
অর্ণব। এটিএন বাংলায় ঈদের তৃতীয় দিন রাত ১১টা ৫০ মিনিটে প্রচারিত হবে গানের অনুষ্ঠান ‘মিউজিক উইথ অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস’। উপস্থাপনা করেছেন মারিয়া নূর

ভালোবাসার এক ফোঁটা জল
এটিএন বাংলায় ঈদের তৃতীয় দিন বেলা তিনটা পাঁচ মিনিটে প্রচারিত টেলিছবি ভালোবাসার এক ফোঁটা জল। লিখেছেন ও পরিচালনা করেছেন মোহন খান। অভিনয় করেছেন রিয়াজ, রুমানা, তানভীর, সামিহা, শেলী ও জাকির।
পুলিশের তাড়া খেয়ে শীর্ষ সন্ত্রাসী রিয়াজ এখন দিশেহারা। সিদ্ধান্ত নেয় এবার সে ধরা দেবে। কিন্তু ধরা দেওয়ার আগে সে চায় আনন্দময় চারটি দিন, একেবারের নিজের করে বাঁচতে। কক্সবাজারের একটি হোটেলে ওঠে এবং দুহাতে খরচ করতে থাকে। এখানে রোমানার সঙ্গে তার পরিচয় হয়। রিয়াজের সবকিছু ওলট-পালট হয়ে যায়।

জঙ্গি জাহাঙ্গীর ভালোবেসেছিল জুলেখাকে
এটিএন বাংলায় ঈদের পরদিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন রাত ১০টা ৪০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক জঙ্গি জাহাঙ্গীর ভালোবেসেছিল জুলেখাকে। লিখেছেন জাকির হোসেন। পরিচালনা করেছেন জাহিদ হাসান। অভিনয় করেছেন জাহিদ হাসান, অহনা, হীরা, শামীম জামান, আ খ ম হাসান, তুষার খান, ডি এ তায়েব, তোফা হাসান, ফারহানা মিঠু প্রমুখ।

জাহাঙ্গীর একজন জঙ্গি সংগঠনের সদস্য। সে ভিতু, তাই তার ওপর রুমি ক্ষুব্ধ। জাহাঙ্গীর একটা ছেলেকেও পরিপূর্ণ জঙ্গি বানাতে পারেনি। এদিকে যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছে বিলকিস। জুলেখা তাকে নিয়ে বান্দরবান বেড়াতে যায়। সেখানে তারা যে রিসোর্টে ওঠে, তার পাশেই জাহাঙ্গীরের ট্রেনিং সেন্টার। জাহাঙ্গীর তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করে। একদিন জুলেখাকে বন্দী করে রুমী। বিষয়টি মেনে নিতে পারে না জাহাঙ্গীর। নিজের ভুলের জন্য জুলেখার কাছে ক্ষমা চায় সে। ওই রাতে জঙ্গি সংগঠনের সবাই ধরা পড়ে। এর পরের ঘটনাগুলো খুব দ্রুত ঘটতে থাকে।