এটিএন বাংলা

সেই সাত দিন
এটিএন বাংলায় ঈদের দিন বিকাল পাঁচটা ৩৫ মিনিটে প্রচারিত হবে নাটক সেই সাত দিন। লিখেছেন সাগর জাহান, পরিচালনা করেছেন শফিকুল ইসলাম। অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, ঈশানা, ডলি জহুর, সাবেরী আলম, ইভান রেহান প্রমুখ।
দুপুরে নিজের ঘরে ঘুমিয়ে আছে রোদেলা। বাইরে তালা। রোদেলার ঘুম ভেঙে যায়। জরুরি কাজে তাকে বাইরে যেতে হবে। অগত্যা সে বারান্দায় বসে থাকে। বাসার সামনে দিয়ে একটি ছেলে যাচ্ছে। রোদেলা তার কাছে সহযোগিতা চায়। এরপর পাল্টে যায় সবকিছু।
দ্য লস্ট মেমোরিজ
এটিএন বাংলায় মঙ্গলবার রাত পৌনে আটটায় প্রচারিত হবে নাটক দ্য লস্ট মেমোরিজ। লিখেছেন মাসুম রেজা, পরিচালনা করেছেন সৈয়দ আওলাদ। অভিনয় করেছেন তারিন, তৌকীর আহমেদ, আবুল হায়াত প্রমুখ। শায়লা আর ফারুকের সংসার ভালোই চলছিল। একদিন শায়লা শুটিংয়ে যায়। শুটিং থেেক বাসায় ফিরে শায়লা দেখতে পায়, অপরিচিত মেয়ের সঙ্গে ফারুক বেশ জমিয়ে গল্প করছে। দুজনের মধ্যে শুরু হয় বাগ্যুদ্ধ। এরপর ঘটতে থাকে নানা মজার ঘটনা।
রাজমহলের লেখক
এটিএন বাংলায় ঈদের দিন রাত পৌনে আটটায় প্রচারিত হবে নাটক রাজমহলের লেখক। লিখেছেন গোলাম মাওলা রনি, পরিচালনা করেছেন সবুর খান। অভিনয় করেছেন জাহিদ হাসান, নাদিয়া, অহনা, আল মনসুর, তারিক স্বপন, ফাহমিদা, নূপুর, শান্তা প্রমুখ।
রায়হান সাহেব রাজমহলের লেখক। দিনকাল ভালোই যাচ্ছে। লেখালেখিতে অল্প সময়ের মধ্যে বেশ নাম করেছে। তাঁর নতুন উপন্যাস রাজমহল ব্যাপক সাড়া ফেলেছে। এক বিকেলে বাসায় ফেরার পথে ছিনতাই দলের কবলে পড়েন। রায়হান সাহেবের সবকিছু তারা কেড়ে নেয়। এরপর রায়হান সাহেবের মনোজগতে বিরাট পরিবর্তন আসে।
শিকার
এটিএন বাংলায় মঙ্গলবার বেলা তিনটা ৫ মিনিটে প্রচারিত হবে টেলিছবি শিকার। লিখেছেন শফিকুর রহমান শান্তনু, পরিচালনা করেছেন বি ইউ শুভ। অভিনয় করেছেন অপূর্ব, মম, মৌসুমী হামিদ, জনি প্রমুখ। মুমুর পরামর্শে একটি খুন করতে এগিয়ে যায় আসিফ। কিন্তু কাকে খুন করতে যাচ্ছে সে? লোকটি আসিফের খুবই পরিচিত। আর লোকটি পঙ্গু। মুমু কেন এই লোকটিকে হত্যা করতে চাইছে? এর উত্তর আসিফ নিজেই জানার চেষ্টা করে। এবার কেঁচো খুঁড়তে বেরিয়ে আসে সাপ। জীবনের ফেলে আসা ভুলগুলো তাকে নতুন করে শেখায়। উপলব্ধির দেয়ালে আঘাত করে। আসিফ কী করবে, ভেবে পাচ্ছে না।
পাঁচফোড়ন
এটিএন বাংলায় মঙ্গলবার রাত আটটা ৫০ মিনিটে প্রচারিত হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’। এলাকার প্রভাবশালী নেতা আর তাঁর দুই আত্মীয়ের মধ্যে সমসাময়িক বিষয় নিয়ে মজার আলোচনা এবং কোরবানির ঈদ সামনে রেখে ভিন্ন ধরনের নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সাজানো হয়েছে অনুষ্ঠানটির গল্প। নেতার ভূমিকায় অভিনয় করেছেন আতাউর রহমান, তাঁর দুই আত্মীয় শহীদুজ্জামান সেলিম ও আজিজুল হাকিম। অনুষ্ঠানে গান থাকছে দুটি। একটি গান দ্বৈত কণ্ঠে গেয়েছেন পলাশ ও ডলি সায়ন্তনী, অন্যটি মমতাজ। কোরবানির ঈদের ওপর আছে কয়েকটি নাট্যাংশ। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
বউ
এটিএন বাংলায় বুধবার বেলা তিনটা ৫ মিনিটে প্রচারিত হবে টেলিছবি বউ। লিখেছেন ইসরাফিল বাবু, পরিচালনা করেছেন জাহিদ হাসান। অভিনয় করেছেন জিতু আহসান, অহনা, স্বর্ণা, তোফা হাসান, আবিদ রেহান ও জাহিদ হাসান। কামাল ভাই আর সুজানা বিয়ের পর একটি রিসোর্টে হানিমুন করতে যায়। রিসোর্টের ম্যানেজার গাফফার অতিথিদের নিয়ে সব সময়ই টেনশনে থাকে। একদিন সকালে এখানে সুজানার সঙ্গে তার একসময়ের প্রেমিক আশরাফের দেখা হয়। তাদের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু হয়নি। এবার রিসোর্টের দিনগুলো তাদের কাছে ক্রমেই ভারী হতে থাকে।
শুধু তোমারই জন্য
এটিএন বাংলায় বুধবার বিকেল পাঁচটা ৩৫ মিনিটে প্রচারিত হবে নাটক শুধু তোমারই জন্য। লিখেছেন আশীষ রায়, পরিচালনা করেছেন বাবুল আহমেদ। অভিনয় করেছেন বাবুল আহমেদ, দিতি, সাজু খাদেম ও অহনা।
শিল্পপতি সাজ্জাদ নিঃসঙ্গ জীবন কাটান তাঁর আলিশান বাড়িতে। কাজ আর কর্মচারীদের নিয়েই তাঁর জীবন। তিনি নারীবিদ্বেষী। কোনো নারী কর্মী নিয়োগের সুযোগ নেই তাঁর প্রতিষ্ঠানে। ফেসবুকে বৃদ্ধাশ্রমের এক বৃদ্ধা মায়ের খোলা চিঠি তাঁকে আবেগতাড়িত করে। এবার তিনি বৃদ্ধাশ্রম গড়ার সিদ্ধান্ত নেন। খবরের কাগজে প্রতিষ্ঠানটির নিয়োগ বিজ্ঞপ্তি দেখে অবাক হয় সাংবাদিক ইসাবেলা। তথ্য সংগ্রহের জন্য সে আসে বৃদ্ধাশ্রমে।
আলাল দুলাল পঞ্চমপত্র
এটিএন বাংলায় বুধবার রাত পৌনে আটটায় প্রচারিত হবে নাটক আলাল দুলাল পঞ্চম পত্র। লিখেছেন ও পরিচালনা করেছেন মীর সাব্বির। অভিনয় করেছেন জাহিদ হাসান, নাদিয়া, মীর সাব্বির প্রমুখ। একটি শুটিং স্পটে এসেছে আলাল আর দুলাল। এখানে দুলাল ঘুমের ভেতর একটি করে গল্প দেখতে পায়। যেই গল্পের নায়ক আলাল হাসান আর তার ভক্ত দুলাল। একটি ঘটনা নিয়ে ভক্ত ও নায়কের মধ্যে টানাপোড়েন তৈরি হয়।
এটিএন বাংলায় ঈদের দিন রাত আটটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক সার ক থার ধার বেশি। লিখেছেন ও পরিচালনা করেছেন হানিফ সংকেত। অভিনয় করেছেন আবুল হায়াত, শর্মিলী আহমেদ, কুসুম শিকদার, মীর সাব্বির, আবদুল কাদের, আফজাল শরীফ, শামীমা নাজনীন, সুভাশিষ ভৌমিকসহ আরও অনেকে