এটিএন বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাগাজিন অনুষ্ঠান ‘ধন্যবাদ’-এ থাকছে র‍্যাম্প মডেল ও অভিনেত্রী হীরার নাচের পরিবেশনা। এটিএন বাংলায় ঈদের পরদিন রাত ১১টা ৫০ মিনিটে প্রচারিত হবে এই অনুষ্ঠান। নাহিদ রহমান ও লবী রহমানের পরিচালনা ‘ধন্যবাদ’ উপস্থাপনা করেছেন মৌটুসী ও ফুয়াদ।

নীলাভ বিস্মরণ

এটিএন বাংলায় ঈদের তৃতীয় দিন রাত ১১টা ৫০ মিনিটে দেখানো হবে টেলিছবি নীলাভ বিস্মরণ। ইফফাত আরেফীন মাহমুদের রচনায় ও চয়নিকা চৌধুরীর পরিচালনায় এ টেলিছবিতে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, আনিসুর রহমান মিলন, মেহ্জাবীন চৌধুরী, আজম খান, গীতশ্রী চৌধুরী প্রমুখ।

টেলিছবির গল্পে দেখানো হবে শান্তনু আর অতনু দুই ভাই। দুজন সম্পূর্ণ দুরকম, তবে তাদের মধ্যে সম্পর্ক বন্ধুর মতো। শান্তনু খুব চঞ্চল। লেখাপড়ায় তেমন ভালো না। আর অতনু লেখাপড়ায় ভালো। অতনু স্কলারশিপ নিয়ে বিদেশে চলে যায়। শান্তনু দেশেই থাকে। পড়াশোনা শেষ করে মাঝে মাঝে বাবার সঙ্গে দোকানে বসে কিন্তু দিন কেটে যায় আড্ডা মেরে। ওদের পাড়ায় ভাড়া আসে ইরা। ইরাকে দেখেই ভালো লেগে যায় শান্তনুর। অতনুকে চিঠিতে সে ইরার কথা লেখে। অতনু স্বস্তি পায় এই ভেবে যে তার বাউন্ডুলে ভাইটা বাঁধা পড়েছে। অতনু বাবাকে বিয়ের ব্যবস্থা করতে বলে। ইরার মাও রাজি হয় বিয়েতে। হলুদের পরদিন ইরা সকালে ঘুম ভেঙে শুনতে পায়, কে বা কারা শান্তনুকে খুন করে ফেলে গেছে রাস্তার পাশে। ওলটপালট হয়ে যায় সাজানো গল্পটি।

চুটকী ভান্ডার ২ নাটকে প্রাণ রায়, বাঁধন, আ খ ম হাসান, আলভী ও শামীম জামান। এটিএন বাংলায় ঈদের পরদিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত চলবে এ ধারাবাহিক নাটক। প্রতিদিন রাত ৮টা ৪৫ মিনিটে দেখানো হবে এটি। নাটকটি রচনা করেছেন ফজলুল সেলিম ও আমানুল হক। পরিচালনা করেছেন শামীম জামান।

মন মানে না

এটিএন বাংলায় ঈদের দিন রাত ১০টা ৪০ মিনিটে প্রচারিত হবে শিল্পী ইভা রহমানের বিভিন্ন অ্যালবামের নির্বাচিত ১৫টি গান নিয়ে একক সংগীতানুষ্ঠান ‘মন মানে না’। দেশে ও দেশের বাইরের বিভিন্ন মনোরম স্থানে চিত্রায়িত হয়েছে এসব গানের ভিডিও।