এটিএন বাংলা অনুষ্ঠানসূচি

২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার
বেলা ৩-১০ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি: জিদ্দি মামা (শাকিব খান, অপু বিশ্বাস, রোমানা)। ৭-৪০ ইন্টারন্যাশনাল টাউট। ৮-৫০ সেই তুমি কেন ফিরে এলে। ১০-৪০ ইছামতির বাঁকে। ১১-৪৫ ধন্যবাদ।
ঈদের দিন
সকাল ৮-০০ ঈদের ছন্দ। ৯-০০ রান্নাঘর। ১০-২০ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি: অনেক সাধনার পরে (শান্ত, অঞ্জলি, নিঝুম)। ৩-১০ নিলাম বৌ। ৫-২৫ এই শহরে মেয়েরা একা। ৬-১৫ সেলিব্রিটি আড্ডা (এলিটা, ওয়াসফিয়া, মৌসুমী হামিদ)। ৭-৪০ ভ্যাগাবন্ড। ৮-১৫ প্যারাসিটামল দুই বেলা। ৮-৫০ ভুল থেকে নির্ভুল। ১০-৪০ ইভা রহমানের গান। ১১-৪৫ স্টার মুমেন্টস।
২৬ সেপ্টেম্বর, শনিবার
সকাল ৯-১৫ হরেক রকম গল্প। ১০-২০ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি: হিরো দ্য সুপার স্টার (শাকিব খান, অপু বিশ্বাস, ববি, মিশা)। ৩-১০ কহো কন্যা কবুল। ৫-২৫ এই শহরে মেয়েরা একা। ৬-১৫ সেলিব্রিটি আড্ডা। ৭-৪০ ভ্যাগাবন্ড। ৮-১৫ প্যারাসিটামল দুই বেলা। ৮-৫০ পাঁচফোড়ন। ১০-৪০ আমি আছি থাকব (সাবিনা ইয়াসমিন)। ১১-৪৫ কানপড়া।
২৭ সেপ্টেম্বর, রোববার
সকাল ৯-১৫ তরঙ্গ। ১০-২০ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি: মোস্ট ওয়েলকাম টু (অনন্ত জলিল, বর্ষা, সোহেল রানা, চম্পা, মিশা)। ৩-১০ অবশেষে একদিন। ৫-২৫ এই শহরে মেয়েরা একা। ৬-১৫ সেলিব্রিটি আড্ডা। ৭-৪০ ভ্যাগাবন্ড। ৮-১৫ প্যারাসিটামল দুই বেলা। ৮-৫০ নীল নীরবতা। ১০-৪০ ভালোবাসব তোমায় (মারিয়া শিমু)। ১১-৪৫ সাদা নিশি লাল নিশি।

নিলাম বৌ
এটিএন বাংলায় ঈদের দিন বেলা ৩টা ১০ মিনিটে প্রচারিত হবে টেলিছবি নিলাম বৌ। লিখেছেন ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। অভিনয় করেছেন দিলারা জামান, রিয়াজ, নিপুণ প্রমুখ। নিপু আর অপু ভাইবোন। মায়ের জন্য দুই সন্তানের ভালোবাসার অন্ত নেই। মায়ের কিছু হলে তারা পাগল হয়ে যায়। তাদের সংসারে হঠাৎ ঝড় আসে। দিশেহারা হয়ে যায় নিপু আর অপু। অনেক টাকা দরকার। কোনো উপায় না দেখে বাড়ি বিক্রি করার সিদ্ধান্ত নেয়। বাড়ি নিলাম হচ্ছে। কিন্তু বাড়ির সঙ্গে নিপুকে কিনে নিতে চায় একজন ক্রেতা। ওদিকে নিপুকে একজন অর্জন করতে চায় ভালোবাসা দিয়ে। নিপু এখন কী করবে?
ভ্যাগাবন্ড
এটিএন বাংলায় ঈদের দিন থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে দেখানো হবে ধারাবাহিক নাটক ভ্যাগাবন্ড। লিখেছেন ও পরিচালনা করেছেন আলভী আহমেদ। অভিনয় করেছেন আবুল হায়াত, রিয়াজ, শ্যামল মাওলা প্রমুখ।
বখাটে বন্ধুদের সঙ্গে মিশে বখে গেছে পল্টু। হুট করে বাঁধনের প্রেমে পড়ে। বাঁধন পাড়ায় নতুন এসেছে। শুরুতে না হলেও বাঁধনের মন একসময় নরম হয়। সে পল্টুকে একটু একটু করে পছন্দ করতে শুরু করে। যথাসময়ে বিয়ে হয় পল্টু আর বাঁধনের। বাসররাতে ঘটে বিপত্তি। পল্টুর কোনো রোজগার নেই, তাই পল্টুর সঙ্গে থাকবে না বাঁধন। পল্টু পড়ে মহাবিপদে। সে বিভিন্ন ব্যবসার পরিকল্পনা করে। কিন্তু ব্যর্থ হয়। ওদিকে বাঁধন তার অবস্থানে অনড়।

নীল নীরবতা
এটিএন বাংলায় ২৭ সেপ্টেম্বর রাত ৮টা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক নীল নীরবতা। লিখেছেন জোবেরা রহমান লীনু, পরিচালনা করেছেন দীপু হাজরা। অভিনয় করেছেন অপূর্ব, বাঁধন, অহনা, জাহিদ হোসেন প্রমুখ। অনিকেতের ধারণা, জীবনের সব সুখ-শান্তি টাকার বিনিময়ে কেনা যায়। তার স্ত্রী মেঘদিবা একাকিত্বে ভুগছে। সে অনিকেতের ভালোবাসা চায়। কিন্তু অনিকেত ব্যবসা ছাড়া কিছুই বোঝে না। আরেকজন ব্যবসায়ী মুশফিক। সে ডায়েরি লিখতে ভালোবাসে। তার এই ডায়েরিতে এক কল্পনার নারী বাস করে। এই নারীর সঙ্গে মুশফিকের স্ত্রী সুনিতার কোনো মিল নেই। মুশফিকের নীল ডায়েরিটা ঘটনাক্রমে মেঘদিবার হাতে আসে। শুরু হয় নতুন গল্প।
কান পড়া
এটিএন বাংলায় ২৬ সেপ্টেম্বর রাত পৌনে ১২টায় প্রচারিত হবে নাটক কান পড়া। লিখেছেন বরজাহান হোসেন, পরিচালনা করেছেন শামীম জামান। অভিনয় করেছেন মোশাররফ করিম, শামীম জামান, আলভী, আমনুল হক হেলাল, শামীম হোসেন, মাহতাব শাহিন, প্রমুখ।
রূপালীর বিয়ে নিয়ে পরিচিতজনদের মধ্যে দারুণ আগ্রহ। কিন্তু ঘটনা সত্যি নয়। রূপালীকে নিয়ে কামরান আর মকলেসের মধ্যে চলছে টানাপোড়েন। একদিন কামরান জানতে পারে রূপালীর নামে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে মকলেস। বাঁশ নিয়ে মকলেসকে তাড়া করে কামরান। একদিন গ্রামে খবর রটে যায় রূপালী আত্মহত্যা করেছে! অবাক গ্রামবাসী! বিস্মিত কামরান ও মকলেস!
প্যারাসিটামল দুই বেলা
এটিএন বাংলায় ঈদের দিন থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত রাত সোয়া আটটায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক প্যারাসিটামল দুই বেলা। লিখেছেন মারুফ রেহমান, পরিচালনা করেছেন রতন রিপন। অভিনয় করেছেন মোশাররফ করিম, শখ, জয়রাজ, আরফান প্রমুখ। বরিশালের ছেলে সেন্টু। ঢাকায় এসেছে শিকদার সাহেবের সঙ্গে দেখা করতে। শিকদার সাহেবের মেয়ে সাদিয়া এসেছে কানাডা থেকে। বাবাকে চমকে দেওয়ার জন্য বাসায় না গিয়ে সে অফিসে এসেছে। এরপর সাদিয়াকে বাসায় নিয়ে যাচ্ছে সেন্টু। পথে সেন্টুকে অপহরণ করা হয়। এরপর ঘটতে থাকে নাটকীয় সব ঘটনা।

পাঁচফোড়ন
এটিএন বাংলায় ঈদের পরদিন রাত ৮টা ৫০ মিনিটে প্রচারিত হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’। পরিচালনা করেছেন সানজিদা হানিফ। ইমন আর কনা দুজন বন্ধু। দুজন দুজনকে ভালোবাসে। তাদের এক দিনের ভালোবাসার গল্প নিয়েই অনুষ্ঠানটি। ভালোবাসার গল্পের ফাঁকে ঘটতে থাকে নানা ঘটনা। অনুষ্ঠানে অভিনয়ের পাশাপাশি কনা গানও গেয়েছেন। আরেকটি গান গেয়েছেন চঞ্চল চৌধুরী। থাকছে অপি করিমের নাচ। সাইকেল আর সাইকেল চালনার ওপর রয়েছে প্রতিবেদন। মিউজিকের তালে তালে রান্না নিয়ে ‘মিউজিক্যাল ব্রেকফাস্ট’। আরও আছে ব্যঙ্গাত্মক ও রসাত্মক নাট্যাংশ।
কহো কইন্যা কবুল
এটিএন বাংলায় ২৬ সেপ্টেম্বর বেলা ৩টা ১০ মিনিটে প্রচারিত হবে টেলিছবি কহো কইন্যা কবুল। লিখেছেন ও পরিচালনা করেছেন রওনক হাসান। অভিনয় করেছেন সুমাইয়া শিমু, রওনক হাসান, মীর সাব্বির, মৌসুমী হামিদ, সাজু খাদেম, রহমত আলী প্রমুখ। কবুল বলতে গিয়ে তিনবার বিয়ের পিঁড়ি থেকে উঠে যায় পারুল। পারুলের এই গল্প চলে এসেছে ঢাকার পত্রিকা অফিসে। পত্রিকার প্রতিবেদক পারভেজ যাচ্ছে পারুলের কাছে। পারুলকে দেখার পর থেকে পারভেজের মনে অন্য রকম ভালো লাগা তৈরি হয়। দুজন দুজনকে ভালোবাসতে শুরু করে। এবার পারভেজ আর পারুলের বিয়ে হবে। বিয়ের আসরে এসেছে চিকিৎসক, পুলিশসহ আরও অনেকে। এবারও সেই আগের ঘটনার পুনরাবৃত্তি। কবুল বলার ঠিক আগেই পারুলকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না।