এনটিভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মিডলক্লাস সেন্টিমেন্ট
এনটিভিতে বুধবার রাত আটটা ৫ মিনিটে প্রচারিত হবে নাটক মিডলক্লাস সেন্টিমেন্ট। লিখেছেন ও পরিচালনা করেছেন আদনান আল রাজীব। অভিনয় করেছেন আশফাক নিপুণ, সোনিয়া হোসেন প্রমুখ।
চাকরি পাওয়ার পরই ছোট বোন নওমিকে অনেক পটিয়ে ফারহান তার বাবা-মাকে জানায় তার ভালো লাগার কথা। কাশফিয়াকে বাবা-মায়েরও পছন্দ। অনেক ঘটনার মধ্য নিয়ে দুই পরিবার বিয়ের প্রস্তুতি নেয়। বিয়ের দিন যত এগোতে থাকে, সমস্যার বিস্তার ঘটতে থাকে।
এপারে আকাশ
এনটিভিতে ঈদের বুধবার রাত সোয়া ১১টায় প্রচারিত হবে নাটক এপারে আকাশ। লিখেছেন সৈয়দ মনজুরুল ইসলাম, পরিচালনা করেছেন আবুল হায়াত। অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, শার্লিন, শর্মিলী আহমেদ, আবুল হায়াত, ইনামুল হক প্রমুখ।
আরমান যে কোচিং সেন্টারে কাজ করে, তার মালিক একটা দুর্নীতিতে জড়িয়ে পড়ে। টিভি সাংবাদিক নাবিলা আসে একটি প্রতিবেদন করতে। আরমান বিষয়টি এড়িয়ে গেলে মেয়েটির জেদ চাপে। একদিন নাবিলার সঙ্গে আরমানের পরিচয় হয়। নাবিলা বুঝতে পারে আরমান স্বপ্নবাজ, দেশকে ভালোবাসে, দেশেই থাকতে চায়।
সন্ধ্যাতারা
এনটিভিতে ঈদের দিন বেলা দুইটা ৩০ মিনিটে প্রচারিত হবে টেলিছবি সন্ধ্যাতারা। লিখেছেন ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, সুমাইয়া শিমু, দিলারা জামান, সৈয়দ হাসান ইমাম প্রমুখ। রবির মা মৃত্যুপথযাত্রী। ছেলের জন্য মায়ের পছন্দ সন্ধ্যাকে। রবি সত্যি কথা বলে তার মাকে আঘাত দিতে চায় না। আবার সত্য প্রকাশ করলে বিপদ ঘটতে পারে।
ডেড লাইন
এনটিভিতে ঈদের দিন থেকে সাত দিন সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক ডেড লাইন। নাট্যরূপ দিয়েছেন ও পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। অভিনয় করেছেন মৌ, রিচি সোলায়মান, আবুল হায়াত, জয়রাজ, শ্যামল মাওলা, সোনিয়া হোসেন, অরণ্য প্রমুখ। ইসাবেলা চলার পথে যাকে প্রয়োজন হয়, তাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে। আরেক নায়িকা ফ্লোরার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে সে। ফ্লোরার মনে হয়, তার সঙ্গে ইসাবেলার দ্বন্দ্বটা পেশাগত নয়, ব্যক্তিগত।
বুনো ফুলের ঘ্রাণ
এনটিভিতে ঈদের দিন রাত আটটা ৫ মিনিটে প্রচারিত হবে নাটক বুনো ফুলের ঘ্রাণ। লিখেছেন প্রসূন রহমান, পরিচালনা করেছেন লুৎফুন্নাহার মৌসুমী। অভিনয় করেছেন শশী, শ্যামল মাওলা, সাব্বির আহমেদ, সবুজ, রাকা, আরফান প্রমুখ। সেজান ও সিলভির বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয় প্রায় দুই বছর হলো। কিন্তু বিয়ের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার সময় পিছিয়ে যায় সিলভি। এরপর সে বেড়াতে যাচ্ছে শ্রীমঙ্গলে। সিলভির সঙ্গে যাচ্ছে সেজান আর তাদের কয়েকজন বন্ধু। সেখানে চা-বাগানের নারী কর্মীদের মধ্যে মালা নামের এক তরুণীকে আবিষ্কার করে সেজান।
উভচর
এনটিভিতে ঈদের দিন থেকে সাত দিন রাত নয়টা ৫৫ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক উভচর। লিখেছেন ও পরিচালনা করেছেন আলী ফিদা একরাম তোজো। অভিনয় করেছেন সাজু খাদেম, ডা. এজাজ, শাহেদ আলী, ঊর্মিলা, হাসিন, তাসনুভা তিশা, মাশিয়াত প্রমুখ। এক ভদ্রলোক ওষুধ কিনে বিল দেওয়ার সময় খেয়াল করে পাশে রাখা তার ব্যাগটা নেই। ব্যাগটি যে সরিয়েছে, তার নাম সোহেল। ব্যাগের ভেতরে দুই লাখ টাকা আর দামি একটা মোবাইল ফোন। সোহেল টাকাগুলো আলমারিতে রেখে দেয়। মুঠোফোনের সিম কার্ডটা খুলতে যাবে, অমনি একটা এসএমএস আসে। এসএমএসটি টয়া নামে একজন পাঠিয়েছে। সোহেল সেটা পড়ে। তাতে লেখা, ‘আমি জানি একমাত্র আপনি পারেন আমাকে বাঁচাতে। মালয়েশিয়ায় তুহিনের হাতে আমি বন্দী। দুই কোটি টাকা দেব। যেকোনো সময় মোবাইল ফোনটাও কেড়ে নিতে পারে। দ্রুত জানান, প্লিজ।’
সে এবং সে
এনটিভিতে মঙ্গলবার রাত আটটা ৫ মিনিটে প্রচারিত হবে নাটক সে এবং সে। লিখেছেন ও পরিচালনা করেছেন আশফাক নিপুণ। অভিনয় করেছেন তাহসান, মিথিলা, সুমন পাটওয়ারী প্রমুখ। চাচা ফায়াজকে রেস্টুরেন্টে এক মেয়ের সঙ্গে দেখে ফেলে। এবার ফায়াজের ওপর কড়াকড়ি আরোপ করা হয়।
গন্তব্য
এনটিভিতে বুধবার বেলা আড়াইটায় প্রচারিত হবে টেলিছবি গন্তব্য। লিখেছেন বদরুল আনাম সৌদ, পরিচালক আরিফ খান। অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, তারিক আনাম খান প্রমুখ। শিহাব ও রিমি আপাতদৃষ্টিতে সুখী হলেও দুজনেরই দ্বিতীয় বিয়ে এটি। দুজনকে দুই রকম অভিজ্ঞতা নিয়ে প্রথম সম্পর্কের ইতি টানতে হয়েছিল।
নিঝুম রাত্রি
এনটিভিতে ঈদের দিন রাত সোয়া ১১টায় প্রচারিত হবে নাটক নিঝুম রাত্রি। লিখেছেন মনসুর রহমান, পরিচালনা করেছেন শহীদুজ্জামান সেলিম। অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, মৌটুসী বিশ্বাস প্রমুখ।
রক্ষণশীল পরিবারের ছেলে সূর্য। ছেলের বিয়ের জন্য রািত্র নামের আরেক রক্ষণশীল পরিবারের মেয়েকে পছন্দ করেন মা–বাবা। সূর্যের চেম্বারে একদিন নিঝুম নামের এক মেয়ের আবির্ভাব ঘটে। হাতে রক্ত। একদিন নিঝুম তার স্কুটি নিয়ে এসে হাজির। সারা দিন এখানে-সেখানে ঘুরে বেড়ায় তারা। শান্তশিষ্ট সূর্য এবার নিঝুমের দস্যিপনায় নিজেকে স্বাধীন ভাবতে থাকে।
পিছুটান
এনটিভিতে মঙ্গলবার বেলা আড়াইটায় প্রচারিত হবে টেলিছবি পিছুটান। লিখেছেন সৌরভ সেনগুপ্ত, পরিচালনা করেছেন শাহরিয়ার শাকিল। অভিনয় করেছেন আলী যাকের, অপি করিম, ইরেশ যাকের প্রমুখ। ফেসবুকে বন্ধুত্বের সূত্র ধরেই প্রজ্ঞা বাংলাদেশে আসে। বিমানবন্দর থেকে প্রজ্ঞাকে অতিথিশালায় নিয়ে আসে ইরফান। ভাচুর্য়াল যোগাযোগের বাইরে তারা একে অন্যকে নানাভাবে বোঝার চেষ্টা করে। ইরফানের আন্তরিকতায় মুগ্ধ প্রজ্ঞা। ইরফান প্রজ্ঞাকে নিয়ে আসে তার দাদাবাড়ি কৃষ্ণনগরে। এখন এই বাড়িতে থাকেন আনিছুর রহমান নামের একজন চিত্রশিল্পী। আনিছুর রহমান জানান, প্রজ্ঞার বাবা আর তিনি একসঙ্গে বড় হয়েছেন। আরও কিছু বলতে গিয়ে চুপ হয়ে যান আনিছুর রহমান। প্রজ্ঞার দিকে তাকিয়ে অন্য কাউকে খুঁজতে থাকেন।
২৯ আগস্ট দুপুর ২টা
এনটিভিতে মঙ্গলবার রাত সোয়া ১১টায় প্রচারিত হবে নাটক ২৯ আগস্ট দুপুর ২টা। লিখেছেন ও পরিচালনা করেছেন অনিমেষ আইচ। অভিনয় করেছেন ভাবনা, প্রণয়, লুৎফর রহমান জর্জ, মুনমুন আহমেদ প্রমুখ। ব্যস্ত রাস্তায় ভরদুপুরে ছিনতাইকারী সন্দেহে শান্তকে গণধোলাই দেওয়া হয়। মান্নান তাকে উত্তেজিত জনতার রোষানল থেকে রক্ষা করে ঠিকই, কিন্তু ততক্ষণে ছেলেটির অবস্থা সংকটাপন্ন। এই দিনটি ছিল ২৯ আগস্ট দুপুর ২টা, শান্তর হাতে ছিল লাল গোলাপ।