এনটিভি অনুষ্ঠানসূচি

২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার
রাত ৯-০৫ বন্ধু তোমারই খোঁজে (অনন্ত জলিল)। ১১-৩০ পাঁচমিশালী।
ঈদের দিন
সকাল ৮-২০ কাওয়ালি (পারভেজ, পুলক)। ৯-২৫ নূপুর নিক্কন (নাদিয়া, লিখন, তাজিয়া, তুষার, শখ, সোহেল)। ১০-০৫ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি: বলোনা তুমি আমার (শাকিব খান, শখ, তমা মির্জা, নিরব)। ২-৩০ পেন্ডুলাম। ৫-২০ তারায় তারায় মেলা। ৬-৩০ নিশ্চিত প্রেমের সাতটি উপায়। ৮-০৫ গানওয়ালা। ৯-০৫ হুনমায়ূন আহমেদের গান (এস আই টুটুল, শাওন)। ৯-৫৫ দুষ্টু ছেলের দল। ১১-১৫ ব্রিফকেস।
২৬ সেপ্টেম্বর, শনিবার
সকাল ৮-২০ এক মুঠো গান (কোনাল, রিংকু, জয় শাহরিয়ার, রমা)। ৯-২৫ শিরোনাম ৩০ মিনিট (ফজলুর রহমান বাবু, মুকিত জাকারিয়া, শবনম পারভীন)। ১০-০৫ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি: ইউ টার্ন (শিপন, মৌটুসী, সোনিয়া, আইরিন, শহীদুজ্জামান সেলিম)। ২-৩০ আমার বেলা যে যায়। ৫-২০ অন্য ভুবনের তারা (মুহম্মদ জাফর ইকবাল, বেনজীর আহমেদ, কাজী খলীকুজ্জমান আহমদ)। ৬-৩০ নিশ্চিত প্রেমের সাতটি উপায়। ৮-০৫ তুমি আমাকে বলোনি। ৯-০৫ রিদম অব জয় (নিপুণ, নাদিয়া, ভাবনা, সুপ্রিয়া, সাবিলা নূর)। ৯-৫৫ দুষ্টু ছেলের দল। ১১-১৫ ডিস্ক।

২৭ সেপ্টেম্বর, রোববার
সকাল ৮-২০ আমার গানের নিমন্ত্রণে (কণা, নির্ঝর, অণিমা রায়, প্রিয়াঙ্কা)। ৯-৩০ আনন্দ লহরী (ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস, কণা, রিয়া, আলীরাজ, তুষার খান, কাজল)। ১০-০৫ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি: বিয়ে বাড়ি (শাকিব খান, রোমানা, রাজ্জাক, ববিতা)। ২-৩০ চক্র। ৫-২০ গীতল চিঠি (জলের গান)। ৬-৩০ নিশ্চিত প্রেমের সাতটি উপায়। ৮-০৫ বুবুনের বাসর রাত। ৯-০৫ রাজনীতির বাইরে (হুসেইন মুহম্মদ এরশাদ, সুরঞ্জিত সেনগুপ্ত, নজরুল ইসলাম খান)। ৯-৫৫ দুষ্টু ছেলের দল। ১১-১৫ অতঃপর অরিন্দম কহিল।
তুমি আমাকে বলোনি
এনটিভিতে ২৬ সেপ্টেম্বর রাত ৮টা ৫ মিনিটে প্রচারিত হবে নাটক তুমি আমাকে বলোনি। লিখেছেন মারুফ রেহমান, পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ। অভিনয় করেছেন নোবেল, অপি করিম, মাহফুজ আহমেদ, নাজিরা আহমেদ মৌ প্রমুখ। সোহেল ও অহনার সদ্য বিয়ে হয়েছে। একে অন্যের কাছে প্রতিজ্ঞা করে, কেউ কারও কাছে কোনো কথা লুকাবে না। কিন্তু অহনার মনে সোহেলকে নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়। একদিন অহনা জানতে পারে, সোহেল অনেক কিছু তার কাছে গোপন করেছে। অহনার চেনা পৃথিবীকে তা অচেনা করে দেয়।
আমার বেলা যে যায়
এনটিভিতে ২৬ সেপ্টেম্বর বেলা আড়াইটায় প্রচারিত হবে টেলিছবি আমার বেলা যে যায়। লিখেছেন বদরুল আনাম সৌদ, পরিচালনা করেছেন আরিফ খান। অভিনয় করেছেন আফজাল হোসেন, সুবর্ণা মুস্তাফা, মাহফুজ আহমেদ, পূর্ণিমা প্রমুখ। উচ্চপদস্থ কর্মকর্তা হায়দার সাহেব জীবনটা একাই কাটিয়ে দিলেন। বোন নীরা ভালোবেসে যুবরাজকে বিয়ে করেছে। যুবরাজকে সঙ্গে নিয়ে নীরা এক মাসের জন্য এসেছে হায়দার সাহেবের ফ্ল্যাটে। পাশের ফ্ল্যাটে এসেছে রুনা। হায়দার সাহেবের সঙ্গে রুনার বিয়ে দেওয়ার পরিকল্পনা করে নীরা ও যুবরাজ।
দুষ্টু ছেলের দল
এনটিভিতে ঈদের দিন থেকে আগামী ১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন রাত ৯টা ৫৫ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক দুষ্টু প্রেমের গল্প। যৌথভাবে লিখেছেন আদনান আল রাজীব ও রেদওয়ান রনি। পরিচালনা করেছেন রেদওয়ান রনি। অভিনয় করেছেন মোশাররফ করিম, বাঁধন, শ্যামল মাওলা, মিথিলা, ইশতিয়াক আহমেদ রুমেল, শাহতাজ, আজমেরী আশা, তৌসিফ মাহবুব, নাদিয়া মীম, সুমন পাটওয়ারী, মনিরা মিঠু প্রমুখ।
নিশ্চিত প্রেমের সাতটি উপায়
এনটিভিতে ঈদের দিন থেকে আগামী ১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক নিশ্চিত প্রেমের সাতটি উপায়। লিখেছেন ও পরিচালনা করেছেন শিহাব শাহীন। অভিনয় করেছেন অপূর্ব, মম, ইরেশ যাকের, সাজু খাদেম, নাঈম, মৌসুমী হামিদ, সুষমা সরকার, নওশাবা প্রমুখ। মঈন বন্ধু মাফিকে সঙ্গে নিয়ে রোমান্স পরামর্শের ব্যবসা করার সিদ্ধান্ত নেয়। যেই ভাবা সেই কাজ। মঈন একটা বিজ্ঞাপন দেয় ‘নিশ্চিত প্রেমের সাতটি উপায়’। তারা ভেবেছিল, হয়তো তেমন সাড়া পাবে না। কিন্তু পরদিনই দুটি ছেলে আর একটি মেয়ে যোগাযোগ করে মঈনের সঙ্গে। শুরু হয় সাত দিনের মিশন।
গানওয়ালা
এনটিভিতে ঈদের দিন রাত ৮টা ৫ মিনিটে প্রচারিত হবে নাটক গানওয়ালা। লিখেছেন ও পরিচালনা করেছেন এজাজ মুন্না। অভিনয় করেছেন রাহুল আনন্দ, তারিন, শ্যামল মওলা, খালিকুজ্জামান, ওয়াসিম খান প্রমুখ। মধ্যরাতে রাস্তায় গান গেয়ে বেড়াচ্ছে এক তরুণ। পেছন থেকে একটা গাড়ি অনেকক্ষণ ধরে হর্ন দিয়ে তাকে সরাতে ব্যর্থ হয়। পরে গাড়িতে বসা মেয়েটি জানতে পারে, ছেলেটি আত্মহত্যা করার জন্য বেরিয়েছে। মেয়েটি অবাক হয়। মেয়েটির কাছে সে রাতের খাবার খেতে চায়। মেয়েটি রাজি হয়। ওদিকে মেয়েটির জন্য বাসায় অপেক্ষা করছে তার হবু বর।