এনটিভির যুগপূর্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ ৩ জুলাই এক যুগ পূর্তি করতে যাচ্ছে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি। ‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগান নিয়ে ২০০৩ সালের এই দিনে যাত্রা করে চ্যানেলটি। ২০০৪ সালের ১ জানুয়ারি থেকে এনটিভি ২৪ ঘণ্টার সম্প্রচার শুরু করে। যুগপূর্তি উপলক্ষে আজ এনটিভিতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত রাত ১২টা ১ মিনিটে কেক কেটে শুরু হয় জন্মদিন উদ্যাপন। আজ সকাল নয়টায় রাজধানীর কারওয়ান বাজারে এনটিভির কার্যালয় থেকে বের হবে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা, শেষ হবে শাহবাগে। এ ছাড়া এনটিভির পর্দায় দিনব্যাপী প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠানমালা। থাকবে গুণী শিল্পীদের অংশগ্রহণে গান ও নাচের অনুষ্ঠান। প্রচার করা হবে বিশেষ নাটক ও টক শো।