এবার দীর্ঘ ধারাবাহিকে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালাহউদ্দিন লাভলু
সালাহউদ্দিন লাভলু

২০১১ সালে নির্মাতা হিমেল আশরাফের নাটকে প্রথম অভিনয় করেছিলেন আরেক নির্মাতা ও অভিনেতা সালাহউদ্দিন লাভলু। নাটকটির নাম ইচ্ছেপূরণ। তারপর এই দুই নির্মাতা একসঙ্গে কাজ করেছেন পাষাণ ইন লাভ নামে একটি ঈদের নাটকে। তাতে হিমেল নির্মাতা, লাভলু অভিনেতা। এবার এই দুই নির্মাতা এক হয়ে শুরু করলেন একটি দীর্ঘ ধারাবাহিকের কাজ। ধারাবাহিকটির নাম গোল্ডেন ভাই।
লাভলুর ‘পাষাণ’ চরিত্রটির মতো গোল্ডেন ভাই নাটকেও ‘গডফাদার’ হিসেবে দেখা যাবে তাঁকে। নাটকটি সেপ্টেম্বর মাস থেকে প্রচারিত হবে আরটিভিতে। হিমেল আশরাফ জানালেন, আগামী মাসে শুটিং শুরু হবে নাটকটির। প্রথম লক্ষ্য ১০৪ পর্ব। হিমেলের দীর্ঘ ধারাবাহিকে অভিনয় প্রসঙ্গে সালাহউদ্দিন লাভলু বলেন, ‘আমি তরুণ নির্মাতাদের সঙ্গে কাজ করতে খুবই আগ্রহী। আগের অভিজ্ঞতা থেকে মনে হয়েছে, এ সময়ের তরুণেরা বেশ যত্ন নিয়ে কাজ করেন।’
গোল্ডেন ভাই নাটকে আরও অভিনয় করবেন শখ, সাবিলা নূরসহ অনেক তরুণ অভিনয়শিল্পী।