এবার নাট্যযুদ্ধ টিভিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রয়েল টাইগার নাট্যযুদ্ধ পাওয়ার্ড বাই গোল্ডমার্ক বিস্কিট রিয়েলিটি শো নিয়ে তৈরি অনুষ্ঠানগুলো আগামী শুক্রবার থেকে দেখানো হবে এটিএন বাংলায়
রয়েল টাইগার নাট্যযুদ্ধ পাওয়ার্ড বাই গোল্ডমার্ক বিস্কিট রিয়েলিটি শো নিয়ে তৈরি অনুষ্ঠানগুলো আগামী শুক্রবার থেকে দেখানো হবে এটিএন বাংলায়

টিভির অভিনয়শিল্পী, নাট্যকার আর পরিচালক খোঁজার জন্য এরই মধ্যে শুরু হয়েছে রিয়েলিটি শো ‘রয়েল টাইগার নাট্যযুদ্ধ পাওয়ার্ড বাই গোল্ডমার্ক বিস্কিট’। ৬৪টি জেলা থেকে যাঁরা নাম নিবন্ধন করেছেন, তাঁদের চট্টগ্রাম, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল, রংপুর, রাজশাহী, বগুড়া এবং ঢাকা অঞ্চলের মধ্যে ভাগ করা হয়েছে। প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত ১ হাজার ৭০০ জনকে নিয়ে শুরু হয় মূল আয়োজন। গ্রুমিং রাউন্ডে ১২ জন নাট্যনির্মাতাকে ১২টি অঞ্চলের প্রতিযোগীদের প্রশিক্ষণের দায়িত্ব দেওয়া হয়। যাঁরা প্রশিক্ষণ দিয়েছেন তাঁরা হলেন, গাজী রাকায়েত, আবু সাইয়ীদ, সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড, রুলীন রহমান, সকাল আহমেদ, বুলবুল জিলানী, দীপংকর দীপন, এস এ হক অলিক, দেবাশীষ বড়ুয়া, আশরাফুল আলম, রিপন নবী এবং সৈয়দ আওলাদ। 

এবার এই রিয়েলিটি শো নিয়ে তৈরি অনুষ্ঠানগুলো আগামী শুক্রবার থেকে দেখানো হবে এটিএন বাংলায়। এ উপলক্ষে সোমবার দুপুরে রাজধানীর এটিএন বাংলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমান, নাট্যযুদ্ধের প্রধান সমন্বয়কারী নওয়াজীশ আলী খান, এটিএন বাংলার উপদেষ্টা (বিক্রয় ও বিপণন) এম শামসুল হুদা, গ্লোব ফার্মাসিউটিক্যাল গ্রুপের পরিচালক (বিক্রয় ও বিপণন) খায়রুল আনাম, রানী ফুড ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বশির, আয়োজনের প্রকল্প পরিচালক তুহিন বড়ুয়া ও আয়োজক প্রতিষ্ঠান ব্যাকড্রপের চেয়ারম্যান মনোয়ার হোসেন পাঠান। আরও ছিলেন প্রতিযোগিতার প্রধান বিচারক মাসুদ আলী খান, সাইদুল আনাম টুটুল, দিলার জামান ও মাসুম রেজা।
সংবাদ সম্মেলনে আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।