এবার নাট্যযুদ্ধ টেলিভিশনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিভির অভিনয়শিল্পী, নাট্যকার আর পরিচালক খোঁজার জন্য এরই মধ্যে শুরু হয়েছে রিয়েলিটি শো ‘রয়েল টাইগার নাট্যযুদ্ধ পাওয়ার্ড বাই গোল্ডমার্ক বিস্কিট’। ৬৪টি জেলা থেকে যারা নাম নিবন্ধন করেছেন, তাঁদেরকে চট্টগ্রাম, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল, রংপুর, রাজশাহী, বগুড়া এবং ঢাকা অঞ্চলের মধ্যে ভাগ করা হয়েছে। প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত এক হাজার ৭০০ জনকে নিয়ে শুরু হয় মূল আয়োজন। গ্রুমিং রাউন্ডে ১২ জন নাট্যনির্মাতাকে ১২টি অঞ্চলের প্রতিযোগীদের প্রশিক্ষণের দায়িত্ব দেওয়া হয়। যাঁরা প্রশিক্ষণ দিয়েছেন, তাঁরা হলেন গাজী রাকায়েত, আবু সাইয়ীদ, সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড, রুলীন রহমান, সকাল আহমেদ, বুলবুল জিলানী, দীপংকর দীপন, এস এ হক অলিক, দেবাশীষ বড়ুয়া, আশরাফুল আলম, রিপন নবী এবং সৈয়দ আওলাদ।
এবার এই রিয়েলিটি শো নিয়ে তৈরি অনুষ্ঠানগুলো আগামী শুক্রবার থেকে দেখানো হবে এটিএন বাংলায়। এ উপলক্ষে গতকাল সোমবার দুপুরে রাজধানীর এটিএন বাংলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমান, নাট্যযুদ্ধের প্রধান সমন্বয়কারী নওয়াজীশ আলী খান।