এবার 'প্রিন্সেস লীলাবতী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অদ্যই শেষ রজনী টেলিছবির একটি দৃশ্য
অদ্যই শেষ রজনী টেলিছবির একটি দৃশ্য

টানা সাত দিন যাত্রাপালা চলেছে এলাকায়। সেদিন ছিল শেষ রাত। তাই এলাকার মানুষের আগ্রহ ছিল ব্যাপক। তাঁরা ভিড় করেছেন যাত্রার প্যান্ডেলে। সেদিন মঞ্চস্থ হয় ‘আঁধারের মুসাফির’ নামের একটি যাত্রাপালা। তবে সবার আকর্ষণ প্রিন্সেস লীলাবতীকে ঘিরে। এ কারণেই ভিড়। আলো ঝলমলে রঙিন মঞ্চে ওঠেন প্রিন্সেস লীলাবতীরূপী মৌসুমি হামিদ। এমন যাত্রাপালার গল্প নিয়েই নির্মিত হয়েছে টেলিছবি অদ্যই শেষ রজনী। এলাকার মানুষ হুড়মুড় করে দেখতে এসেছিলেন সেই যাত্রাপালা। কয়েক দিন আগে নাটকটির শুটিং হলো পাবনার বেড়া এলাকায়। হাজারখানেক দর্শকের সামনে রীতিমতো যাত্রাপালার সেট নির্মাণ করে হয়েছে শুটিং। শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে মৌসুমি হামিদ বললেন, ‘এত মানুষের সামনে যাত্রাপালায় নাচা ও অভিনয় করা খুব কঠিন ছিল। তবে গল্পটি দুর্দান্ত ছিল, এ কারণেই কাজটি করা।’

কথা প্রসঙ্গে সবার সহযোগিতার কথাও বললেন এই অভিনেত্রী। জানালেন, ছোটবেলায় একবার যাত্রাপালা দেখতে গিয়েছিলেন। তারপর আরও দেখেছিলেন জালালের গল্প চলচ্চিত্রে শুটিংয়ের আগে। আর এবার নিজেই হয়ে গেলেন যাত্রাপালার অংশ।

মাসুম রেজার রচনায় অদ্যই শেষ রজনী পরিচালনা করেছেন বি ইউ শুভ। এটিএন বাংলায় দেখা যাবে এই টেলিছবিটি।