এবার 'সার্কাস পরিবার'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়মিতভাবে মিনি সিরিয়াল প্রচার করছে দীপ্ত টিভি। তারই ধারাবাহিকতায় এ সপ্তাহে প্রচারিত হবে ‘সার্কাস পরিবার’ নামের একটি ধারাবাহিক। ছয় পর্বের এই ধারাবাহিকটি পরিচালনা করেছেন আলভী আহমেদ। আর অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, মনিরা মিঠু, ইশানা ও হিল্লোল।
ধারাবাহিকটির কাহিনি প্রসঙ্গে পরিচালক জানান, একটা পরিবারের কর্ত্রী অসুস্থ হওয়ার পর কী ধরনের সমস্যা পড়ে পুরো পরিবার, তা-ই দেখানো হয়েছে। একটা পুরোপুরি পারিবারিক গল্পই দেখবেন দর্শক।
নাটকটি প্রচারিত হবে শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা এবং রাত সাড়ে নয়টায়।