এবার 'সিনড্রেলার বোন'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাবিং করা বিদেশি ধারাবাহিকের জনপ্রিয়তায় এবার আরটিভিতে প্রচার শুরু হচ্ছে দক্ষিণ কোরিয়ার নির্মিত ধারাবাহিক ‘সিনড্রেলা স্টেপ সিস্টার’। বাংলায় এর নাম নামকরণ করা হয়েছে ‘সিনড্রেলার বোন’। আরটিভির অনুষ্ঠানপ্রধান দেওয়ান শামসুর রকিব বলেন, কিম গাই ওয়াংয়ের রচনা কিম ইয়াং জোর পরিচালনায় এতে অভিনয় করেছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় টিভি তারকারা।
বিদেশি ধারাবাহিক প্রচারের কারণ হিসেবে শামসুর রকিব বলেন, ‘দক্ষিণ কোরিয়ার দুটি অনুষ্ঠান এর আগে আমরা প্রচার করেছি। তারাও আমাদের অনুষ্ঠান প্রচার করবে। সাংস্কৃতিক বিনিময়ের কারণেই “সিনড্রেলার বোন” প্রচার করছি আমরা।’
আগামীকাল থেকে প্রতি রবি, সোম, মঙ্গল ও বুধবার রাত ৭টা ৪০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিকটি।