এবারও আনন্দমেলায় আনজাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহার জন্য নির্মিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’ উপস্থাপনার দায়িত্ব পেলেন আনজাম মাসুদ।
আনজাম মাসুদ বলেন, ‘ঈদে বিটিভির আনন্দমেলা নিয়ে পাঠকের বাড়তি আগ্রহ থাকে। তাই আনন্দমেলা অনুষ্ঠানের বিষয় পরিকল্পনার ক্ষেত্রে প্রচুর চিন্তা করতে হয়। উপস্থাপনা করাটা একধরনের চ্যালেঞ্জও। সব বিষয় মাথায় রেখেই এবারের আনন্দমেলা অনুষ্ঠানের পরিকল্পনা করছি। চেষ্টা থাকবে তারুণ্যনির্ভর একটি অনুষ্ঠান করার।’