এবিসি রেডিও এফএম ৮৯.২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেরদৌস
ফেরদৌস

উৎসবের সকাল [০৮.০০-১১.০০]: ঈদের দিন থেকে পাঁচ দিন পর্যন্ত প্রতিদিন উৎসব আমেজে কথাবন্ধুর ভোরের শো। উৎসবমুখর গান আর কথাবন্ধুর কথায় জমবে আনন্দের সকাল। সমাজের ভিন্ন ভিন্ন ক্ষেত্রে সামাজিক পদক্ষেপ রাখছে, পরিবর্তনের বিশেষ ভূমিকা রাখছে—এ রকম ব্যক্তি যাঁরা সমাজের চোখে সেলিব্রিটি, তাঁদের সঙ্গে আড্ডা নিয়ে ১৫ মিনিটের আয়োজন থাকবে।
সেলিব্রিটি আড্ডা [১১.০০-২.০০]: ঈদের পাঁচ দিন থাকবে তারকাদের সঙ্গে গল্প আড্ডার আয়োজন। ‘হূদয় খান ও সুজানা’ থাকবেন ঈদের দিন। ঈদের পরদিন ‘ফারুকী ও তিশা’, ঈদের তৃতীয় দিন ‘মডেল পিয়া ও সংগীতশিল্পী তপু। চতুর্থ দিন শুনবেন ‘ইরেশ যাকের ও নওশাবাকে এবং ঈদের পঞ্চম দিন শশীকে।
রুপালি আনন্দ [০২.০০-০৫.০০]: ‘জি হ্যাঁ’খ্যাত মাজহারুল ইসলাম ও কথাবন্ধু সুমনের গালগল্পে জমবে ‘রুপালি আনন্দ’। ঈদে মুক্তি পাওয়া বাংলা চলচ্চিত্র নিয়ে ঈদের দিনে বিশেষ আয়োজন ‘শুভমুক্তি’ শুনবেন মাজহারুল ইসলামের সঙ্গে। ঈদের পরদিন থাকছে চলচ্চিত্রজগতের জনপ্রিয় নায়ক ফেরদৌসকে, তৃতীয় দিন শুনবেন নবাগতা মাহিয়া মাহিকে, চতুর্থ দিন থাকছে নিপুণ ও কাজী মারুফ জুটি আর ঈদের পঞ্চম দিন শুনবেন নায়ক বাপ্পীকে।
উৎসবের বিকেল [০৫: ০০-০৯.০০] ঈদের পাঁচ দিন প্রতিদিন বিকেল পাঁচটার খবরের পর থেকে রাত নয়টা পর্যন্ত চলবে উৎসবমুখর গান নিয়ে নানা আয়োজন। এ ছাড়া আরও থাকছে গ্রামীণফোন লাউঞ্জ ও মি. নুডলস মিউজিক ডিসকো।
এবিসি স্টুডিও লাইভ [০৯.০০-১১.০০]: ঈদের দিন শুনবেন জয় শাহরিয়ারকে। পরদিন থাকছে লোকগান নিয়ে ‘লোকরং’। আর তৃতীয় দিন শুনবেন ‘শিরোনামহীন’ আর চতুর্থ দিন ‘আর্টসেল’কে। পঞ্চম দিন রাতে গাইবেন কনা।
উৎসবের রাত [১১:২০- ০২:০০] ঈদের দিন কথাবন্ধু কিবরিয়ার অনুষ্ঠান ‘ক্লোজআপ প্রেজেন্টস হ্যালো ৮৯২০’। আর পরদিন শুনবেন কথাবন্ধু শারমীন ও কিবরিয়ার আয়োজন ‘শ্রোতাদের সাথে আমরা’। আশীফ এন্তাজ রবির উপস্থাপনায় ‘মেনটস বাত্তি জ্বালাও’ থাকবে ঈদের তৃতীয় দিন আর ঈদ স্পেশাল কথাবন্ধু শারমীন ও বিশ্বপ্রেমিক বিপির ‘প্রেমরোগ’ শুনবেন ঈদের চতুর্থ দিন। সত্য বলার কাহিনি নিয়ে ‘যাহা বলিব সত্য বলিব’ থাকছে ঈদের পঞ্চম দিন।
সর্বশেষ সব সংবাদ পাবেন প্রতি ঘণ্টার ‘এবিসি খবর’-এ।