এয়ারটেলের টেলিছবি উৎসব
বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভিতে চলছে এয়ারটেলের টেলিছবি উৎসব। ২৭ জানুয়ারি থেকে শুরু হয়েছে এ আয়োজন। চলবে আগামীকাল পর্যন্ত। ‘এয়ারটেল টেলিফিল্ম ফেস্টিভ্যাল’-এ চার দিনে দেখানো হচ্ছে নয়টি টেলিছবি। এসব টেলিছবি বিভিন্ন উৎসব ঘিরে এর আগে বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়েছিল।
প্রতিদিনই রাত ৮টা ও ১১টায় সম্প্রচারিত হচ্ছে টেলিফিল্মগুলো। উত্সবের প্রথম দিন রাতে দেখানো হয় সামির আহমেদের পরিচালনায় টেলিফিল্ম অরুণোদয়ের তরুণ দল আর রাত ১১টায় প্রচারিত হয় ইফতেখার আহমেদ ফাহমি নির্দেশিত আমাদের গল্প। উৎসবের দ্বিতীয় দিন অর্থাৎ ২৮ জানুয়ারি দেখানো হয় রেদওয়ান রনির পরিচালনায় টেলিফিল্ম কিক অফ। এর পরের টেলিফিল্মটি ছিল শাফায়েত মনসুরের চিত্রনাট্য ও পরিচালনায় ভিটামিন-টি।
আজ টেলিফিল্ম উৎসবের তৃতীয় দিনেও থাকছে দুটি টেলিছবি। প্রথমটি রাত আটটায় তানিম রহমান অংশু পরিচালিত ইমপসিবল-৫ ও রাত ১১টায় রেদওয়ান রনির রচনা ও পরিচালনায় ভালোবাসা ১০১।
শুক্রবার উত্সবের শেষ দিন প্রচারিত হবে তিনটি টেলিছবি। ওই দিন বিকেল পাঁচটায় দেখানো হবে শিহাব শাহীনের রচনা ও পরিচালনায় ভালোবাসি তাই...। এরপর রাত আটটায় শিহাব শাহীনের রচনা ও পরিচালনায় ভালোবাসি তাই ভালোবেসে যাই প্রচারিত হবে। উৎসবের শেষ টেলিছবি হিসেবে দেখানো হবে আদনান আল রাজীবের অ্যাট এইটিন অল-টাইম দৌড়ের উপর।