এলভিনের পাঁচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এলভিন।
এলভিন।
এলভিন।
এলভিন।

মাস ছয়েক আগেও তাঁকে ঘিরে ছোট পর্দার পরিচালকদের তেমন একটা আগ্রহ ছিল না। সময় বদলেছে। অল্প সময়েই এলভিন ছোট পর্দায় জায়গা করে নিতে চলেছেন। পরিচালকদের আগ্রহ তৈরি হয়েছে এই অভিনেত্রীকে ঘিরে।
একটি-দুটি নয়, এখন একসঙ্গে পাঁচটি ধারাবাহিকে অভিনয় করছেন এলভিন। নাটকগুলো হলো মাবরুর রশীদ বান্নাহ্‌র দুটি ধারাবাহিক ‘নাইন অ্যান্ড এ হাফ’ ও ‘ব্যাক বেঞ্চার’; মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘নয় ছয়’; জাহিদুল ইসলামের ‘অন্তর্জাল’; মনিরুজ্জামানের ‘শূন্যতা’। এর মধ্যে ‘নাইন অ্যান্ড এ হাফ’ প্রচারিত হচ্ছে দেশ টিভিতে। ‘ব্যাক বেঞ্চার’ শিগগিরই এসএ টিভিতে সম্প্রচার শুরু হবে। ‘নয় ছয়’ ও ‘অন্তর্জাল’ নাটক দুটি মাছরাঙা টেলিভিশনে এবং শূন্যতা এটিএন বাংলায় প্রচারিত হচ্ছে।
আগের চেয়ে অনেকখানি কাজের ব্যস্ততাও বেড়েছে এলভিনের।
ইমরাউল রাফাতের ঈদের ছয় পর্বের ধারাবাহিক ‘টমেটো ক্যাচাপ’-এর শুটিংয়ে এখন কুয়াকাটায় আছেন তিনি। সেখান থেকে মুঠোফোনে এলভিন বলেন, ‘অল্প সময়ের মধ্যেই ভালো ভালো কাজের সুযোগ পেয়েছি। চেষ্টা করছি ভালো কাজ করার। পরিচালকেরাও সহযোগিতা করছেন।’