এশিয়ান টিভি

ডোরেমন
এশিয়ান টিভিতে ঈদের দিন থেকে সাত দিন ছোটদের জন্য থাকছে কার্টুন ছবি ‘ডোরেমন’। প্রচারিত হবে প্রতিদিন সকাল আটটা ও সাড়ে আটটায়, বেলা একটা ও দেড়টায় এবং বিকেল পাঁচটা ও সাড়ে পাঁচটায়।
বউ বদল
এশিয়ান টিভিতে ঈদের দিন বিকেল চারটায় প্রচারিত হবে নাটক বউ বদল। পরিচালনা করেছেন রোমান রুমি। অভিনয় করেছেন সজল, সুমাইয়া সিমু প্রমুখ।
চিলেকোঠার রোদ্দুর
এশিয়ান টিভিতে বুধবার বিকেল চারটায় প্রচারিত হবে নাটক চিলেকোঠার রোদ্দুর। পরিচালনা করেছেন শরিফ খান। অভিনয় করেছেন ইশানা, কল্যাণ, মাজনুন মিজানসহ আরও অনেকে।
বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে পরিবার থেকে আলাদা থাকতে হয় নীরাকে। নীরার জীবনে আসে তারই বন্ধু দীপ। তাদের সম্পর্ক গড়ে ওঠার কিছুদিনের মধ্যেই নীরার জীবন থেকে হারিয়ে যায় দীপ। এদিকে নীরাকে কেউ সারাক্ষণ অনুসরণ করছে। যে নীরার সঙ্গে সম্পর্ক তৈরি করতে চায়, তাকেই সরিয়ে দেওয়া হয় পৃথিবী থেকে। নীরার জীবনে আসে নব। তাহলে এবারের টার্গেট কি নব?
অধরার রোদ
এশিয়ান টিভিতে মঙ্গলবার বিকেল চারটায় প্রচারিত হবে নাটক অধরার রোদ। পরিচালনা করেছেন শাহ মোহাম্মদ আঁখি। অভিনয় করেছেন আফরান নিশো, শখ, কাজী উজ্জ্বলসহ অনেকে।
রোদ ও অধরা একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। একসময় তাদের বিয়ে হয়। বিয়ের পর তাদের জীবনের অধ্যায় মোড় নেয় অন্যদিকে। মা-বাবাকে না জানিয়ে বিয়ে করার কারণে একের পর এক দুর্ভোগ নেমে আসে তাদের জীবনে। এই কঠিন বাস্তবতার মধ্যে চলে আসে আরেকটি জীবন। এর মধ্যেও ছিল তাদের ভালোবাসা।