এশিয়ান টিভি

রেসিপি অব লাভ
ঈদের দিন রাত ১০টা ২০ মিনিটে দেখানো হবে একক নাটক রেসিপি অব লাভ। ফাহমিদা প্রেমার পরিচালনায় এ নাটকে একসঙ্গে দেখা যাবে চিত্রনায়িকা মৌসুমী ও অভিনেতা নাঈমকে।
নাটকটির কাহিনি এগিয়ে চলে দুজন মানুষের ভালোবাসার গল্প দিয়ে। অনেক দিন পর দেখা হওয়া দুজনেই দুজনের কাছে প্রকাশ করে তারা বিবাহিত জীবনে অনেক ভালো আছে। কিন্তু বাস্তব চিত্র পুরোটাই ভিন্ন। তারা দুজনের কেউই বিয়ে না করে একে অন্যের অপেক্ষায় ছিল।

শো কেস
এশিয়ান টিভিতে ঈদের দ্বিতীয় দিন রাত ৮টায় প্রচারিত হবে নন ফিকশন শো ‘শো কেস’। সমাজের নানা অসংগতি নিয়ে তৈরি হয়েছে এই স্যাটায়ার শো। অনুষ্ঠানে তুলে ধরা হয়েছে বাস্তব জীবনের নানা বিষয়। ‘শো কেস’ অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে দেখা যাবে নির্মাতা দেবাশীষ বিশ্বাসকে।
ঈদ সিনে গান
ঈদের দিন থেকে শুরু হয়ে পরের দুই দিন দুপুর ১২টা ৪০ মিনিটে এশিয়ান টিভিতে দেখানো হবে ঈদের সিনেমার গান আর তারকা আড্ডার অনুষ্ঠান ‘ঈদ সিনে গান’। ঈদের দিন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পরীমনি, ঈদের দ্বিতীয় দিন আরিফিন শুভ ও তৃতীয় দিন থাকবেন রোসান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন বেনজীর। অনুষ্ঠানে একজন ভক্ত পাবেন তাঁর পছন্দের তারকার সঙ্গে নাচের সুযোগ।
ফরেনার্স শো
ঈদের দিন রাত ৮টায় দেখানো হবে বিশেষ অনুষ্ঠান ‘ফরেনার্স শো’। বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের নিয়ে তৈরি হয়েছে এ অনুষ্ঠান। এটি উপস্থাপনাও করবেন একজন ভিনদেশি, তাঁর নাম মিস লরি।
বহানের হানিমুন
এশিয়ান টিভিতে ঈদের তৃতীয় দিন রাত ১০টা ২০ মিনিটে প্রচারিত হবে একক নাটক সোবহানের হানিমুন। শাখাওয়াত মানিকের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন জাহিদ হাসান, আ খ ম হাসান, সুস্মিতা, সমাপ্তি মাসুকসহ আরও অনেকে।