এশিয়ান টিভিতে চঞ্চল চৌধুরী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান টিভিতে ঈদের দিন থেকে সাত দিন সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে দেখানো হবে ধারাবাহিক নাটক দ্য ইজম আনলিমিটেড। বৃন্দাবন দাসের রচনা ও মাহফুজ আহমেদের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিশু সাব্বির, মেহ্জাবীন, আ খ ম হাসান, ফজলুর রহমান বাবু, শাহনাজ খুশি, ইভানা, চিত্রলেখা গুহ, এজাজসহ অনেকে।