প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়ান টিভিতে ঈদের দিন থেকে শুরু হবে সরাসরি গানের অনুষ্ঠান ‘এশিয়ান মিউজিক ফেস্ট’। চলবে ঈদের সপ্তম দিন পর্যন্ত। রাত ১১টা ২০ মিনিটে শুরু হবে এ গানের আয়োজন। ঈদের দিন এ আয়োজনে শোনা যাবে সংগীতশিল্পী মমতাজের গান, দ্বিতীয় দিন আঁখি আলমগীর ও তৃতীয় দিন গাইবে গানের দল চিরকুট।