এসএ টিভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিম, বাঁধন ও মেহজাবিন। এসএ টিভিতে ‘সেলিব্রিটি আড্ডা’ অনুষ্ঠানে অতিথি হয়ে আসছেন তাঁরা। ঈদের দিন থেকে প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় প্রচারিত হবে অনুষ্ঠানটি
মিম, বাঁধন ও মেহজাবিন। এসএ টিভিতে ‘সেলিব্রিটি আড্ডা’ অনুষ্ঠানে অতিথি হয়ে আসছেন তাঁরা। ঈদের দিন থেকে প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় প্রচারিত হবে অনুষ্ঠানটি

মিশন পসিবল নাটকের দৃশ্য। এসএ টিভিতে ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে ধারাবাহিকটি। লিখেছেন ও পরিচালনা করেছেন এজাজ মুন্না। অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, সাজু খাদেম, মীর সাব্বির, আফজাল শরীফ, আবদুল কাদের, কুমকুম হাসান, সুমাইয়া শিমু, ঊর্মিলা, তাসনুভা তিশা, আমিন আযাদ, শামীম হোসেন প্রমুখ

আলো
এসএ টিভিতে ঈদের দিন বেলা আড়াইটায় প্রচারিত হবে টেলিছবি আলো। লিখেছেন ও পরিচালনা করেছেন তানিম রহমান। অভিনয় করেছেন অপি করিম, পার্থ বড়ুয়া ও অন্যান্য। রুমি ও সুমনের সংসারে নতুন অতিথির আগমনবার্তা আসে। চিকিৎসক রুমিকে বিশ্রামে থাকতে বলেছেন। সুমন খোঁজাখুঁজি করে একজন কাজের লোকের ব্যবস্থা করে বাড়িতে নিয়ে আসে। কিন্তু মেয়েটি আসার পর থেকেই বাসায় ঘটতে থাকে নানা অঘটন।

তাঁর বাবা গডফাদার
এসএ টিভিতে ঈদের পরদিন রাত আটটা ৪০ মিনিটে প্রচারিত হবে নাটক তাঁর বাবা গডফাদার। লিখেছেন ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার। অভিনয় করেছেন রওনক হাসান, তিশা, মামুনুর রশীদ প্রমুখ।
জয়নাল সরকারকে ভয় পায় না এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। এমনকি তার মেয়ে লাইলিও। তবে বাবার ভয়কে পাশ কাটিয়ে লাইলি ঠিকই খুঁজে নিয়েছে তার প্রেমিক মঈনকে। মঈন ভালো করেই জানে, লাইলির গডফাদার বাবা কোনো দিন তাকে মেনে নেবে না। কিন্তু ভয় কি প্রেমকে আটকে রাখতে পারে?

মিশন পসিবল নাটকের দৃশ্য। এসএ টিভিতে ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে ধারাবাহিকটি। লিখেছেন ও পরিচালনা করেছেন এজাজ মুন্না। অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, সাজু খাদেম, মীর সাব্বির, আফজাল শরীফ, আবদুল কাদের, কুমকুম হাসান, সুমাইয়া শিমু, ঊর্মিলা, তাসনুভা তিশা, আমিন আযাদ, শামীম হোসেন প্রমুখ
মিশন পসিবল নাটকের দৃশ্য। এসএ টিভিতে ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে ধারাবাহিকটি। লিখেছেন ও পরিচালনা করেছেন এজাজ মুন্না। অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, সাজু খাদেম, মীর সাব্বির, আফজাল শরীফ, আবদুল কাদের, কুমকুম হাসান, সুমাইয়া শিমু, ঊর্মিলা, তাসনুভা তিশা, আমিন আযাদ, শামীম হোসেন প্রমুখ

বেঁচে থাকার গান
এসএ টিভিতে ঈদের তৃতীয় দিন বেলা আড়াইটায় প্রচারিত হবে টেলিছবি বেঁচে থাকার গান। লিখেছেন ও পরিচালনা করেছেন তৌকীর আহমেদ। অভিনয় করেছেন বিপাশা হায়াত, তৌকীর আহমেদ, আরমান পারভেজ মুরাদ।
শিশির ও তার স্ত্রী তুষার বেড়াতে এসেছে। এখানে তুষারের পরিচয় হয় আকাশের সঙ্গে। সে একজন সফল ব্যবসায়ী। তুষার আকাশকে পরিচয় করিয়ে দেয় শিশিরের সঙ্গে। শিশির চমকে যায়। খুব ছোট এই পৃথিবী, উন্মোচিত হতে থাকে শিশিরের অতীত।

কুণ্ডলে
এসএ টিভিতে ঈদের তৃতীয় দিন রাত আটটা ৪০ মিনিটে প্রচারিত হবে নাটক কুণ্ডলে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা অবলম্বনে নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন অনিমেষ আইচ। অভিনয় করেছেন ভাবনা, তারিক আনাম খান, শাহাদাৎ হোসেন।
পুলিশের তাড়া খেয়ে জয়নাল ঢুকে পড়ে গভীর অরণ্যে। চারদিকে লোনাপানি। এদিকে গলা শুকিয়ে কাঠ। একফোঁটা খাওয়ার পানি নেই কোথাও। বন্য প্রাণী, জঙ্গলের বিভীষিকা আর প্রতিকূল পরিবেশে জয়নালের অস্তিত্ব যখন বিপন্ন, ঠিক তখন মিষ্টি ডাবের পানি দিয়ে তার জীবন রক্ষা করে এক নারী। কেমন এক ঘোরের মধ্যে আটকে যায় জয়নাল। মরীচিকার মতো এই নারী আসে আর যায়।

তারিন
তারিন

ছবির মতো গল্প
এসএ টিভিতে ঈদের দিন রাত আটটা ৪০ মিনিটে প্রচারিত হবে নাটক ছবির মতো গল্প। লিখেছেন ও পরিচালনা করেছেন বদরুল আনাম সৌদ। অভিনয় করেছেন তারিন, সাজু খাদেম, সুবর্ণা মুস্তাফা, শাহাদাৎ হোসেন, আবদুল্লাহ রানা, লুসি তৃপ্তি গোমেজ, ইকবাল হোসেন।
তসলিম মিয়ার যখন জ্ঞান ফিরে তখন ঝরঝর বৃষ্টি। নৌকাটা উল্টে আছে একটু দূরে। উঠে দাঁড়ায় তসলিম। চারদিকে বিল, বিলের ওপারে জঙ্গল। ধান বিক্রি করতে গতকালই হাটে এসেছিল সে। তসলিম বিপত্নীক। ঘরে তার একটি ১২ বছরের ছেলে আছে। পকেটভর্তি কাঁচা টাকা নিয়ে সারা রাত হাটেই ফুর্তি করেছে। সকালে ছেলের কথা মনে হতেই তাড়াতাড়ি ঘাটে গিয়ে নৌকায় ওঠে। দ্রুত নৌকার দড়িটা খুলে যখন ছাড়তে যাবে, তখনই নৌকায় উঠে বসে এক বিধবা রমণী। তাকে স্টেশনে পৌঁছে দিতে রাজি হয় তসলিম। কিন্তু বিলের মাঝামাঝি আসতেই ওদের দিকে ধেয়ে আসা ট্রলারের ধাক্কায় উল্টে যায় নৌকা।