এসএ টিভি অনুষ্ঠানসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেঘের ওপার নাটকে জিতু আহসান ও সুবর্ণা মুস্তাফা। এসএ টিভিতে ঈদের দিন বেলা তিনটায় প্রচারিত হবে ‘দুই ভুবনের দুই বাসিন্দা’ সিরিজের নাটকটি মেঘের ওপার। লিখেছেন বদরুল আনাম সৌদ, পরিচালনা করেছেন রহমতউল্লাহ তুহিন।
মেঘের ওপার নাটকে জিতু আহসান ও সুবর্ণা মুস্তাফা। এসএ টিভিতে ঈদের দিন বেলা তিনটায় প্রচারিত হবে ‘দুই ভুবনের দুই বাসিন্দা’ সিরিজের নাটকটি মেঘের ওপার। লিখেছেন বদরুল আনাম সৌদ, পরিচালনা করেছেন রহমতউল্লাহ তুহিন।

ঈদের দিন
সকাল ৮-৩০ বিমূর্ত ক্যানভাস। ৯-৩০ ফুড কার্নিভ্যাল। ১০-০০ গোল্লাছুট। ১০-৩০ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি: হারানো মানিক (আলমগীর, বুলবুল আহমেদ, ববিতা, রোজিনা)। ২-২০ কমেডি হসপিটাল। ৩-০০ মেঘের ওপার। ৫-২০ ক্যান ইউ ডু ইট? ৬-২০ মিউজিক্যাল লাউঞ্জ। ৭-৩০ পাতায়ার পথে নেয়ামত। ৮-২৫ নূপুরের ছন্দে। ৯-০০ ছায়াসত্তা। ১০-৩০ হৃদয়ের একূল ওকূল। ১১-৩০ নিজেরে ফিরিয়া খুঁজি।

২৬ সেপ্টেম্বর, শনিবার
সকাল ৮-৩০ বিমূর্ত ক্যানভাস। ৯-৩০ ফুড কার্নিভ্যাল। ১০-০০ গোল্লাছুট। ১০-৩০ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি: অনুরাগ (রাজ্জাক, উজ্জ্বল, শাবানা)। ২-২০ কমেডি হসপিটাল। ৩-০০ একটি অপরাধ ও এক নিখোঁজ মানুষ। ৫-২০ ক্যান ইউ ডু ইট? ৬-২০ মিউজিক্যাল লাউঞ্জ। ৭-৩০ পাতায়ার পথে নেয়ামত। ৮-২৫ নূপুরের ছন্দে। ৯-০০ এবং শকুন্তলা। ১০-৩০ হৃদয়ের একূল ওকূল। ১১-৩০ নিজেরে ফিরিয়া খুঁজি।

২৭ সেপ্টেম্বর, রোববার
সকাল ৮-৩০ বিমূর্ত ক্যানভাস। ৯-৩০ ফুড কার্নিভ্যাল। ১০-০০ গোল্লাছুট। ১০-৩০ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি: ঘুড্ডি (রাইসুল ইসলাম আসাদ, সুবর্ণা মুস্তাফা)। ২-২০ টক বক্স। ৩-০০ অপরিচিত এক রাত। ৫-২০ ক্যান ইউ ডু ইট? ৬-২০ মিউজিক্যাল লাউঞ্জ। ৭-৩০ পাতায়ার পথে নেয়ামত। ৮-২৫ নূপুরের ছন্দে। ৯-০০ কোপা শামসু। ১০-৩০ হৃদয়ের একূল ওকূল (আফজাল হোসেন, সামিনা চৌধুরী, এস আই টুটুল ও বাপ্পা মজুমদার)। ১১-৩০ নিজেরে ফিরিয়া খুঁজি।

অপরাধ ও এক নিখোঁজ মানুষ
এসএ টিভিতে ২৬ সেপ্টেম্বর বেলা তিনটায় প্রচারিত হবে ‘দুই ভুবনের দুই বাসিন্দা’ সিরিজের নাটক অপরাধ ও এক নিখোঁজ মানুষ। লিখেছেন বদরুল আনাম সৌদ, পরিচালনা করেছেন যুবরাজ খান। অভিনয় করেছেন সারা যাকের, ইরেশ যাকের। অঞ্জন চার দিন ধরে নিখোঁজ। থানায় জিডি করা হয়েছে। এর জন্য কদিন ধরে বাড়িতে স্বজনদের ভিড়। সবাই চলে যাওয়ার পর অঞ্জনের মা রেহনুমা আর স্ত্রী মায়ার মাঝে কথা হয় অঞ্জনকে নিয়ে। রেহনুমা তার জীবনের গল্প আর কষ্টের গল্প বলে মায়াকে। কীভাবে অঞ্জনের বাবা তাকে ফেলে আর একটি বিয়ে করে চলে গেছে তার গল্প। অনেক রাতে ঘুমোতে যায় রেহনুমা। সকালে ঘুম ভাঙে অঞ্জনের ডাকে। অঞ্জন বলে, মা বাবার খোঁজ পাওয়া গেছে। অঞ্জনের বাবা জুবায়ের সাহেব মৃত্যুশয্যায়। সে একবার রেহনুমাকে দেখতে চায়।

পাতায়ার পথে নেয়ামত নাটকের দৃশ্য। এসএ টিভিতে ঈদের দিন থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক পাতায়ার পথে নেয়ামত। লিখেছেন ও পরিচালনা করেছেন অনিরুদ্ধ রাসেল। অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, বিজরী বরকতুল্লাহ, কল্যাণ কোরাইয়া, ঊর্মিলা কর, নাদিয়া আহমেদ।
পাতায়ার পথে নেয়ামত নাটকের দৃশ্য। এসএ টিভিতে ঈদের দিন থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক পাতায়ার পথে নেয়ামত। লিখেছেন ও পরিচালনা করেছেন অনিরুদ্ধ রাসেল। অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, বিজরী বরকতুল্লাহ, কল্যাণ কোরাইয়া, ঊর্মিলা কর, নাদিয়া আহমেদ।

অপরিচিত এক রাত
এসএ টিভিতে ২৭ সেপ্টেম্বর বেলা তিনটায় প্রচারিত হবে ‘দুই ভুবনের দুই বাসিন্দা’ সিরিজের নাটক অপরিচিত এক রাত। লিখেছেন বদরুল আনাম সৌদ, পরিচালনা করেছেন আরিফ খান। অভিনয় করেছেন আফজাল হোসেন, সাদিয়া ইসলাম মৌ। জায়েদের বিয়ের প্রতি আগ্রহ না থাকার কারণেই অর্পিতা এখনো অবিবাহিত। এক বন্ধুর বিবাহবার্ষিকীতে অর্পিতা এবং জায়েদ দুজনেই এসেছে। অন্য বন্ধুরা জায়েদ আর অর্পিতাকে প্রশ্ন করছে কেন ওরা এখনো বিয়ে করছে না। এতে জায়েদ খুবই বিরক্ত। একপর্যায়ে অর্পিতার আর ভালো লাগে না। ও ছাদে উঠে যায়। অপেক্ষা করে জায়েদের জন্য। কিন্তু জায়েদের পরিবর্তে ছাদে উঠে আসে অন্য একজন। ঘটনা মোড় নেয় অন্যদিকে।

কোপা শামসু
এসএ টিভিতে ২৭ সেপ্টেম্বর রাত নয়টায় প্রচারিত হবে নাটক কোপা শামসু। পরিচালনা করেছেন তানিম রহমান। অভিনয় করেছেন জাহিদ হাসান, মৌসুমী হামিদ, পিয়া, স্বর্ণা, মিথিলা। বদিউল যে পৃথিবীর কোনো এক জায়গায় বর্ডার পাহারা দেয়। এটি পৃথিবীর কোন দিকের সীমানা সেটা আমরা দেখতে পাই না। এই সীমানার অঞ্চল দিয়ে বিভিন্ন দেশের মানুষ যাওয়া-আসা করে। কখনো আফ্রিকান, কখনো ইউরোপিয়ান, আবার কখনো চায়নার লোকজন পারাপার হয়। বদিউল এই বর্ডারের একমাত্র গার্ড। সবাইকে বর্ডার পার হওয়ার সময় একটা সিম্বলিক টিকিট দেখাতে হয়।