এসএ টিিভ

হাসিপুরের হাসির মানুষ
এসএ টিভিতে মঙ্গলবার ও বুধবার সকাল সাড়ে নয়টায় প্রচারিত হবে কমেডি শো ‘হাসিপুরের হাসির মানুষ’। অনুষ্ঠানে অংশ নিয়েছেন আরফান আহমেদ, মহিন, রনি, শশী, সজল ও আরও অনেকে।
হাসিপুর গ্রামের মেম্বার নির্দেশ দিয়েছেন, মনে সুখ কিংবা দুঃখ যা-ই থাকুক, সব সময় হাসতে হবে। এর পর থেকে গ্রামের সবাই হাসে। বিচিত্র এই গ্রাম নিয়ে প্রতিবেদন করতে আসেন এক টিভি সাংবাদিক। এ নিয়েই যত হাস্যকর ঘটনা।
কাল পূর্ণিমা
এসএ টিভিতে মঙ্গলবার বেলা তিনটায় প্রচারিত হবে টেলিছবি কাল পূর্ণিমা। লিখেছেন কাজী শাহীদুল ইসলাম, পরিচালনা করেছেন সকাল আহমেদ। অভিনয় করেছেন রিয়াজ ও তিশা। সাজ্জাদ আর ঊর্মিলার বিবাহিত জীবনের পুরোটা সময় শ্রীমঙ্গলের চা-বাগানেই পার হলো। হঠাৎ করেই অবস্থাটা পাল্টে যায়। চাকরিটা সাজ্জাদের আর ভালো লাগছে না। ব্যবসার কথা ভাবছে। ব্যবসার বিষয়ে আলোচনা করতে একজন তরুণ বিনিয়োগকারী আসবে এখানে। তাকে ভালোভাবে আপ্যায়নের জন্য স্ত্রীকে অনুরোধ করে সাজ্জাদ। কিন্তু ঊর্মিলা যে বড় একটা সংকটে জড়িয়ে আছে, তা কী করে সাজ্জাদকে বলবে!
কভার স্টোরি
এসএ টিভিতে বুধবার বেলা তিনটায় প্রচারিত হবে ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় ঈদুল আজহার বিশেষ টেলিফিল্ম কভার স্টোরি। অভিনয়ে রিয়াজ, সার্লিন, তানিয়া হোসেন, সাঈদ বাবু প্রমুখ।
এক পায়ে নূপুর
এসএ টিভিতে বুধবার রাত আটটা ৪০ মিনিটে প্রচারিত হবে মাতিয়া বানু শুকুর চিত্রনাট্য ও পরিচালনায় ঈদুল আজহার বিশেষ নাটক এক পায়ে নূপুর। অভিনয়ে তৌকীর আহমেদ, ফারাহ রূমা, জে্যাতিকা জ্যোতি।
তোমায় নতুন করে পাব বলে
এসএ টিভিতে ঈদের দিন বেলা তিনটায় প্রচারিত হবে টেলিছবি তোমায় নতুন করে পাব বলে। লিখেছেন ও পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। অভিনয় করেছেন নিশো, ফারহানা মিলি প্রমুখ। রাজার মা নেই। বাবা আবার বিয়ে করেছেন বলে তাঁর সঙ্গেও দূরত্ব তৈরি হয়েছে। একাই থাকে সে। স্বপ্ন দেখে, একদিন আইনজীবী হবে। এরই মধ্যে রাজার সঙ্গে পরিচয় হয় শিউলীর। দুজনের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। শিউলী আবিষ্কার করে রাজার চরিত্রের একটা নতুন দিক। রেগে গেলে কিছুতেই নিজেকে সামলাতে পারে না সে। এমন মানুষের সঙ্গে কি ঘর করা যায়? এই দ্বিধা নিয়ে গল্প জমে ওঠে।
তোমায় নতুন করে পাব বলে টেলিছবিতে নিশো ও ফারহানা মিলি