প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যানেল আইয়ে ঈদের দিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচারিত হবে নাটক কইন্যা। মাসুম রেজার রচনায় ও সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন রিয়াজ, ছন্দা, নাসিম প্রমুখ। মির্জা পরিবারের বড় ছেলে একটা মেয়েসন্তান দত্তক নিতে আসে গ্রামে। লিলু তার নিজের নয় মাসের মেয়ে বিউটিকে দত্তক দিতে মনস্থির করে। কারণ বিনিময়ে কিছু টাকা পাবে সে। কন্যাকে রিপন-টুম্পা দম্পতির হাতে তুলে দিয়ে টাকা নিয়ে ফেরার সময়মেয়ের কান্না ভেসে আসে লিলুর কানে।