কনসার্ট ফর ফ্রিডম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার মাস মার্চ উপলক্ষে বিশেষ কনসার্টের আয়োজন করেছে বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল দেশ টিভি। কনসার্ট ফর ফ্রিডম শিরোনামের এই কনসার্টে সংগীত পরিবেশন করবে দেশের জনপ্রিয় ব্যান্ডদল সোলস। এ ছাড়া বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডস ব্যান্ডদল নিয়ে মঞ্চ মাতাবেন গায়ক ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার। কনসার্টটিতে আরও অংশ নেবেন আঁখি আলমগীর।
দেশ টিভি সূত্রে জানা গেছে, ১২ মার্চ বৃহস্পতিবার সিলেটের জালালাবাদ সেনানিবাসে কনসার্ট ফর ফ্রিডম শিরোনামের কনসার্টটির আয়োজন করা হয়েছে।
অভিনেত্রী নওশিনের উপস্থাপনা এবং সুমনা সিদ্দিকীর প্রযোজনায় কনসার্টটি জালালাবাদ ক্যান্টনমেন্ট থেকে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত ১১টা পর্যন্ত দেশ টিভিতে সরাসরি সম্প্রচারিত হবে।