কপ্টারে নোবেল-পিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোবেল ও পিয়া
নোবেল ও পিয়া

সকাল সাড়ে আটটায় কল ও মেসেজিং সাইট হোয়াটসঅ্যাপে নোবেলের মেসেজ। সেখানে দুটি ছবি পাঠিয়েছেন তিনি। মডেল ও অভিনেতা নোবেলকে সেই ছবিগুলোয় দেখা যাচ্ছে আরেক মডেল পিয়ার সঙ্গে হেলিকপ্টারে। কিন্তু কেন একসঙ্গে কপ্টারে চড়তে হলো তাঁদের?

নোবেল জানিয়েছেন, একটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য সিলেট যাচ্ছেন তাঁরা। বিজ্ঞাপনচিত্রের নির্মাতা রানা মাসুদ। পোশাকের বিজ্ঞাপনের জন্য কেন হেলিকপ্টারের প্রয়োজন হলো জানতে চাইলে নোবেল বলেন, ‘পোশাকের স্টাইল দেখানোর জন্যই এমন আয়োজন। এই যেমন, যেখানেই যাই, যেভাবেই যাই—উড়ে যাই, চড়ে যাই কিংবা হেঁটে যাই, ফ্যাশন যে একজন মানুষকে অন্য রকম করে রাখে, সেটাই দেখানো হবে। শুধু হেলিকপ্টার নয়, এই বিজ্ঞাপনচিত্রের জন্য আমরা সিলেটের চা-বাগানে কনভার্টেবল কারও ব্যবহার করব।’

হেলিকপ্টারে নোবেল ও পিয়া
হেলিকপ্টারে নোবেল ও পিয়া



দীর্ঘদিন ধরে মডেলিংয়ে যুক্ত নোবেল। নতুন এই বিজ্ঞাপন নিয়ে নোবেল বলেছেন, ‘সাধারণত পোশাকের বিজ্ঞাপন যেমনটা হয়ে থাকে; এটি তার থেকে আলাদা। চমৎকার একটি ভাবনা নিয়ে এর কাজ করা হচ্ছে। বিজ্ঞাপনচিত্রটি প্রচারিত হলেই দর্শকেরা সেটি টের পাবেন। আপাতত এর চেয়ে বেশি কিছু বলতে চাই না।’